আমিনুল ইসলাম হিরো,সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে সিএনজি রাখলেই ১০ টাকা চাঁদা, অভিযুক্ত গ্রেপ্তার

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা রাখলেই চালকদের কাছ থেকে অবৈধ ভাবে চাঁদা আদায়ের অভিযোগে মো. ফিরোজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফিরোজ উদ্দিন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তাতবাড়ী এলাকার মৃত ছাইফ উদ্দিনের ছেলে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৃহত্তর চান্দাইকোনা পশুর হাটের সামনে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা চালকেরা যাত্রী ওঠানামা করেন । অভিযোগ রয়েছে, হাটের দিন সেখানে গাড়ি রাখার জন্য মো. ফিরোজ উদ্দীন নামের এক ব্যক্তি জায়গায় মালিকানা দাবি ও ‘চেইন মেইনটেইন’ করার কথা বলে প্রতিটি সিএনজি থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করতেন। চালকেরা টাকা দিতে অস্বীকার করলে অশালীন ভাষাশ গালিগালাজ ও হুমকি দেওয়া হতো বলে চালকেরা জানান।

এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী সিএনজি চালকেরা টাকা আদায় ও হয়রানি বন্ধের দাবিতে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে অপর এক ভুক্তভোগী চালক বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা করেন।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, চালকদের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আহসানুজ্জামান বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো l

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, যানজট ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে সিএনজি রাখলেই ১০ টাকা চাঁদা, অভিযুক্ত গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের মঙ্গলকাটায় অবৈধ স-মিল চালাচ্ছেন আব্দুস সালাম, নেই কোনো অনুমোদন

স্বজনের সন্ধান মিলতেই মা ও নবজাতককে হস্তান্তর করল লৌহজং প্রশাসন

সিরাজগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগ, আটক ৬

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-৪

শ্রীনগরে বাঘড়া বাজার প্রবেশ মুখে ভারী যানবাহন চলাচলে পথচারীদের দুর্ভোগ

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম কলাকান্দায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১১

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

১২

কাউখালীতে ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

১৩

শিলইয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক জিও ব্যাগ ফেলার উদ্যোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

১৪

গোয়ালন্দে জাহাঙ্গীরের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী, চিকিৎসা ও ওষুধ বিতরণ

১৫

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

১৬

মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

অটোচালকের বাড়িতে চুরি, চোরের বক্তব্য বদল করে নির্দোষকে ফাঁসানোর অভিযোগ

১৮

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত

১৯

মুন্সিগঞ্জের লৌহজং থেকে ৭০ পিস ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST