bdporikroma
১৫ জানুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর কদমতলীতে মো: রিয়াদ  হত্যা মামলার প্রধান আসামি মো: জুনায়েদ হোসেন (২৫)’কে শনির আখড়া হতে গ্রেফতার 

 

১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের অভিযানে ডিএমপি, ঢাকার কদমতলী থানা এলাকায় সংঘটিত খন্দকার রিয়াদ হোসেন সাগর @ মো: রিয়াদ (২৩) হত্যা মামলার প্রধান আসামি মো: জুনায়েদ হোসেন (২৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।গত ২৯/১২/২০২৫ তারিখ রাত আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় ভিকটিম খন্দকার রিয়াদ হোসেন সাগর @ মো: রিয়াদ (২৩) ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জাপানী বাজারস্থ সিকদার ভিলা নামক ভবনের ছাদের উপর* ধূমপান করার উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে আসামি *মো: জুনায়েদ হোসেন (২৫) ও তার স্ত্রীর সহযোগিতায়* ভিকটিম রিয়াদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাকু দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করলে ভিকটিম গুরুতর রক্তাক্ত জখম হন। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম খন্দকার রিয়াদ হোসেন সাগর মৃত্যুবরণ করেন।এ ঘটনায় ভিকটিমের মামাতো ভাই বাদী হয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২৪, তারিখ- ২৯/১২/২০২৫ খ্রি., ধারা- ৩৪২/৩২৩/৩২৬/৩০৭/৩০৬/৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরক আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় *গতকাল ১৪/০১/২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯:৩০ ঘটিকায়* র‌্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা* থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি *মো: জুনায়েদ হোসেন (২৫),* পিতা- মো: আওলাদ হোসেন, সাং- ভিটি মালদা শেখ বাড়ী, থানা- টংগীবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খড়-কাঠে- মাটিতে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব

আমতলীতে কোচিংয়ে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে

ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জিয়াউর রহমানের দেওয়া বন্দোবস্তের জমি রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানবন্ধন

রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় ৩ জন আহত: র‌্যাব-১০ এর ধারাবাহিক অভিযানে ০৫ জন গ্রেপ্তার, পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ’সহ ০২টি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার

মাদক তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে: ওসি কামরুল হাসান

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের এ ,প্লাস, প্রাপ্ত ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

১০

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

১১

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

১২

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৩

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

১৪

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

১৫

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

১৬

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

১৭

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

১৮

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১৯

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

২০

Design & Developed by: BD IT HOST