লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
২২ জানুয়ারী ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাম গাউস সিদ্দিক ও পাভেলের নেতৃত্বে লৌহজংয়ে বিএনপির শোডাউন

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকাল ৪টা থেকেই কালি খোলা মাঠ ও চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। পরে মাওয়া চৌরাস্তা থেকে একটি বিশাল মিছিল বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও একাধিক ওয়ার্ড প্রদক্ষিণ করে বিএনপির পার্টি অফিসে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক নেতাকর্মীর হাতে ধানের শীষ প্রতীক ও মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে, যা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
মিছিল শেষে বিএনপির পার্টি অফিসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ গোলাম গাউস সিদ্দিক। তিনি বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেব। আমার ইউনিয়নের নারী-পুরুষ, যুবসমাজ সবাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে জয়যুক্ত করবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দিয়েছেন, আমরা তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করব।
সমাবেশে আরও বক্তব্য দেন লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব ও মেদিনীমন্ডল ইউনিয়ন যুবদলের সভাপতি মোল্লা লুৎফুর রহমান পাভেল। বক্তারা মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংগিবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ সময় মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সংগঠন, যুবদল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

“কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন ও পরিবারের সমন্বয় জরুরি”

রামগড়ে  রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তেলের মিলসহ ১০ দোকান পুড়ে ছাই!

জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস

মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন জেল সুপারের যোগদান

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব

১০

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১১

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, স্বাস্থ্যঝুঁকিতে

১২

মাদ্রাসার ছাত্র হাসানের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

১৩

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৪

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার 

১৫

গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার, ৮ মাসের কারাদণ্ড

১৬

দৌলতদিয়া নৌবন্দর ও ওয়েটস্কেল পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান; সেবার মান বৃদ্ধির তাগিদ

১৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার

১৮

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য ও কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ২

১৯

ঝিনাইদহের বিষয়খালী বাজারে বেগবতী নদী থেকে ট্রাক হেল্পারের লাশ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST