নাজমুল হোসেন, রাজবাড়ী
৩ মে ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

 

 

রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি ও পরিবেশের উন্নয়ন লক্ষ্যে পৃথক দুটি খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই প্রকল্পে মোট ৩ কোটি ৩৪ লাখ টাকার বেশি ব্যয় করা হচ্ছে।
যশাই ইউনিয়ন:৯ কিলোমিটার দীর্ঘ ঢেঁকিপাড়া খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৯২৭ টাকা।
পাট্টা ইউনিয়ন: ৫ কিলোমিটার দীর্ঘ আঁধারকোটা খাল খননে ব্যয় হবে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা।

উদ্বোধনকালে প্রধান অতিথি মো. আব্দুস সালাম মিয়া বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পাংশায় এই কাজ শুরু হলো। এই প্রকল্প শেষ হলে অন্তত ১৭টি গ্রামের মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম। যশাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই খনন কাজের মাধ্যমে স্থানীয় প্রায় সাত শতাধিক অদক্ষ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া খালের পাড়জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লৌহজংয়ে ক্লিনিক-ডায়াগনস্টিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে স্বাস্থ্যসভা

রাজবাড়ীতে তাড়িসহ মাদক এক ব্যবসায়ী গ্রেপ্তার: ৪ মাসের জেল

ইজিপিপি কর্মসূচিতে দুর্গাপুরে খাল পুনঃখননের উদ্বোধন, উপকৃত হবে হাজারো কৃষক

বালিয়াকান্দিতে ওজনে কারচুপি রোধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত নারী নিহত

ঢাকা বারে অফিস সেক্রেটারি পদে নির্বাচিত আবজাল মৃধা

এপেক্স ক্লাব অব আগ্রাবাদ- ২০২৬ ইং এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যাংকার ও উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রহিম খন্দকার

কালুখালীতে তথ্য আপার উঠান বৈঠক ও শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান

রাজবাড়ীতে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শ্রীনগরে ঝলমলে রোদ কৃষকের মুখে হাসি সড়কেধান ও খড় শুকানোর কারণে যান বাহন চালকের আতঙ্ক

১০

স্বর্ণ ব্যবসায়ীদের নিবন্ধনে গতি: লক্ষ্মীপুরে ৯৫ জনকে বাজুস স্মার্টকার্ড ও সনদ প্রদান

১১

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে নতুন নেতৃত্বের সূচনা, আহ্বায়ক সৌরভ ও সদস্যসচিব অভি সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল খালিদ

১২

চরশাহীতে যুবদল কমিটি ঘিরে সংঘাত—প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘিরে ‘ফেক ভিডিও’ অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

১৩

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত

১৪

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন

১৫

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

১৬

গণভোটের রায় বাস্তবায়নে মেহেরপুরে ১১ দলের বিশাল গণমিছিল

১৭

পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

১৮

নেছারাবাদে শ্রমিক দলের মে দিবস পালন- শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমনের অংশগ্রহণ

১৯

রাজবাড়ী গোয়ালন্দ থানা এলাকা হতে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST