পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি
৪ মে ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এপেক্স ক্লাব অব আগ্রাবাদ- ২০২৬ ইং এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যাংকার ও উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রহিম খন্দকার

 

 

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ, জেলা-৩ এর আওতাধীন এপেক্স ক্লাব অব আগ্রাবাদ এর চেঞ্জওভার (পালা বদল) অনুষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
১ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব আগ্রাবাদ- ২০২৬ এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যাংকার ও উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রহিম খন্দকার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ডা. এ এস এম শওকতুল ইসলাম শওকত (পিএইচডি)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপে. নুরুল আমিন চৌধুরী আরমান এবং অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ কবির উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মুহাম্মদ লিয়াকত আলী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী চ ডা. এ এস এম শওকতুল ইসলাম (পিএইচডি)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা-৩ এর গভর্নর ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহসিন ও জেলা সেক্রেটারি আরিফ খান। সভাপতিত্ব করেন সদ্য অতীত জেলা গভর্নর ও যৌথ চেঞ্জওভার অনুষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ মিয়া হাসান।
এপেক্স ক্লাব অব আগ্রাবাদ এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, সেক্রেটারি মো. আবু হেনা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফ খান, এপেক্স ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুর রহিম খন্দকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাক্তার সওকতুল ইসলাম (শওকত), জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আতিকুর রহমান, আই পি পি এন্ড এক্সটেন্ড ডাইরেক্ট এডভোকেট ইমরান ফারুকী, মোহাম্মদ আলী, মোহাম্মদ আমজাদ হোসেন, ইয়ার মোহাম্মদ, নাফিজ করিম , সাইফুল আলম সবুজ, বোরহান ফারুকী, হুমায়ুন কবির পাভেল ও রিফাত হোসেন
জেলা-৩ এর ট্রেজারার মোজাম্মেল হক; এপেক্স ক্লাব অব চকরিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন শিশিরসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা সভাপতি মোহাম্মাদ আলী

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, এপেক্স বাংলাদেশ তৃণমূল পর্যায় থেকে দেশের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনটি যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ রক্ষা, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সদ্য নির্বাচিত এপেক্স ক্লাব অব আগ্রাবাদ এর প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুর রহিম খন্দকার বলেন, মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্তু, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান পাশাপাশি সামাজিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, মাদক নিয়ন্ত্রণ সহ, জেলা ও উপজেলায় কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতেই হবে এতেই দেশ ও দশের উন্নয়ন সাধিত নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লৌহজংয়ে ক্লিনিক-ডায়াগনস্টিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে স্বাস্থ্যসভা

রাজবাড়ীতে তাড়িসহ মাদক এক ব্যবসায়ী গ্রেপ্তার: ৪ মাসের জেল

ইজিপিপি কর্মসূচিতে দুর্গাপুরে খাল পুনঃখননের উদ্বোধন, উপকৃত হবে হাজারো কৃষক

বালিয়াকান্দিতে ওজনে কারচুপি রোধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত নারী নিহত

ঢাকা বারে অফিস সেক্রেটারি পদে নির্বাচিত আবজাল মৃধা

এপেক্স ক্লাব অব আগ্রাবাদ- ২০২৬ ইং এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যাংকার ও উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রহিম খন্দকার

কালুখালীতে তথ্য আপার উঠান বৈঠক ও শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান

রাজবাড়ীতে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শ্রীনগরে ঝলমলে রোদ কৃষকের মুখে হাসি সড়কেধান ও খড় শুকানোর কারণে যান বাহন চালকের আতঙ্ক

১০

স্বর্ণ ব্যবসায়ীদের নিবন্ধনে গতি: লক্ষ্মীপুরে ৯৫ জনকে বাজুস স্মার্টকার্ড ও সনদ প্রদান

১১

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে নতুন নেতৃত্বের সূচনা, আহ্বায়ক সৌরভ ও সদস্যসচিব অভি সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল খালিদ

১২

চরশাহীতে যুবদল কমিটি ঘিরে সংঘাত—প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘিরে ‘ফেক ভিডিও’ অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

১৩

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত

১৪

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন

১৫

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

১৬

গণভোটের রায় বাস্তবায়নে মেহেরপুরে ১১ দলের বিশাল গণমিছিল

১৭

পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

১৮

নেছারাবাদে শ্রমিক দলের মে দিবস পালন- শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমনের অংশগ্রহণ

১৯

রাজবাড়ী গোয়ালন্দ থানা এলাকা হতে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST