স্টাফ রিপোর্টার
৪ মে ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা বারে অফিস সেক্রেটারি পদে নির্বাচিত আবজাল মৃধা

 

ঢাকা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ ইং নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে অফিস সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আবজাল হোসাইন মৃধা।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বার ঢাকা বার। ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অফিস সেক্রেটারি পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মোঃ আবজাল হোসাইন মৃধা।

তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবির বাড়ী সিডস্টোর বাজারের কৃতি সন্তান। তিনি ১০ ই জানুয়ারি ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আলাউদ্দিন মৃধা।মাতা-মোছাঃশামছুন্নাহার খাতুন।

মোঃ আবজাল হোসাইন মৃধা আইনজীবী পরিবারের সন্তান। তাঁর বড় ভাই মোঃ আকরাম হোসাইন মৃধা বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের আপিল বিভাগের আইনজীবী। তাঁর সহোদর ছোট ভাই মোঃ আমিনুল ইসলাম মৃধা ময়মনসিংহ জেলা বারে শিক্ষানবিশ আইনজীবী।

মোঃ আবজাল হোসাইন মৃধা পাখির চালা প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করেন।হবির বাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন।
নাসিরাবাদ কলেজ,ময়মনসিংহ থেকে এইচএসসি পাশ করেন।

এলএলবি অনার্স করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস(ইউআইটিএস)।

এছাড়া তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেন।

মোঃ আবজাল হোসাইন মৃধার স্ত্রী নাজরীন জাহান বিথী।তাদের দুই ছেলে ও এক মেয়ে আছে। বড় ছেলে মোঃ আরশান হোসাইন মৃধা ও ছোট ছেলে মোঃআদিব হোসাইন মৃধা। এক মেয়ে মোছাঃআনাবিয়া বিনতে হোসাইন।

তিনি যেমন একজন দক্ষ সংগঠক তেমনি সফলতার সাথে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক -ইউআইটিএস, ল’ইয়ার্স এসোসিয়েশন (উলা) বাংলাদেশ।
সভাপতি -ইউআইটিএস ল এল্যামনাই এসোসিয়েশন (ইউএলএ)
আহ্বায়ক -ইউআইটিএস, সেন্ট্রাল এল্যামনাই এসোসিয়েশন (ইউএলএ)
সাবেক সহ-সাধারণ সম্পাদক-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ঢাকা মহানগর পূর্ব।
সাবেক সভাপতি -বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ।
মহাসচিব -হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল।
আহ্বায়ক কমিটি সদস্য -ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট(ইউএলএএফ)ঢাকা বার।

অফিস সেক্রেটারি পদে নির্বাচিত হয়ে মোঃ আবজাল হোসাইন মৃধা বলেন,অফিস সেক্রেটারি পদে তিন প্যানেল থেকে তিনজন প্রার্থী ছিলেন। আইনজীবীরা আমার উপর আস্থা রেখে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই বিজয় আইনজীবীদের বিজয়। এই বিজয় জাতীয়তাবাদের বিজয়। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিয়ে নির্বাচিতদের বার পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। সকলের সহযোগিতা নিয়ে আমি আইনজীবীদের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লৌহজংয়ে ক্লিনিক-ডায়াগনস্টিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে স্বাস্থ্যসভা

রাজবাড়ীতে তাড়িসহ মাদক এক ব্যবসায়ী গ্রেপ্তার: ৪ মাসের জেল

ইজিপিপি কর্মসূচিতে দুর্গাপুরে খাল পুনঃখননের উদ্বোধন, উপকৃত হবে হাজারো কৃষক

বালিয়াকান্দিতে ওজনে কারচুপি রোধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত নারী নিহত

ঢাকা বারে অফিস সেক্রেটারি পদে নির্বাচিত আবজাল মৃধা

এপেক্স ক্লাব অব আগ্রাবাদ- ২০২৬ ইং এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যাংকার ও উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রহিম খন্দকার

কালুখালীতে তথ্য আপার উঠান বৈঠক ও শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান

রাজবাড়ীতে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শ্রীনগরে ঝলমলে রোদ কৃষকের মুখে হাসি সড়কেধান ও খড় শুকানোর কারণে যান বাহন চালকের আতঙ্ক

১০

স্বর্ণ ব্যবসায়ীদের নিবন্ধনে গতি: লক্ষ্মীপুরে ৯৫ জনকে বাজুস স্মার্টকার্ড ও সনদ প্রদান

১১

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে নতুন নেতৃত্বের সূচনা, আহ্বায়ক সৌরভ ও সদস্যসচিব অভি সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল খালিদ

১২

চরশাহীতে যুবদল কমিটি ঘিরে সংঘাত—প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘিরে ‘ফেক ভিডিও’ অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

১৩

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত

১৪

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন

১৫

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

১৬

গণভোটের রায় বাস্তবায়নে মেহেরপুরে ১১ দলের বিশাল গণমিছিল

১৭

পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমানোর দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

১৮

নেছারাবাদে শ্রমিক দলের মে দিবস পালন- শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমনের অংশগ্রহণ

১৯

রাজবাড়ী গোয়ালন্দ থানা এলাকা হতে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST