মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি
৬ মে ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বপ্ন থেকে সফলতা: লক্ষ্মীপুরে লিটনের ডেইরি খামার বদলে দিচ্ছে জীবনের গল্প

 

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন লক্ষ্মীপুরের লাহারকান্দি এলাকার তরুণ কামরুজ্জামান লিটন। মাত্র ২০ লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করা সেই স্বপ্ন আজ সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে। তার গড়ে তোলা ‘ব্রাদার্স এগ্রো এন্ড ডেইরি ফার্ম’ এখন স্থানীয় বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার প্রতীক। বর্তমানে তার খামারে রয়েছে কোটি টাকারও বেশি মূল্যের গরু।
সরেজমিনে লাহারকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন পরিবেশে গড়ে ওঠা এই খামারে দুধেল গাভীসহ ছোট-বড় প্রায় ৭০টি গরু রয়েছে। প্রতিদিন গড়ে ২০০ লিটার দুধ উৎপাদন হয়, যা স্থানীয় বাজারে বিক্রি করে দৈনিক ২০ হাজার টাকারও বেশি আয় করছেন তিনি।
দুগ্ধ উৎপাদনের পাশাপাশি আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ২০টি উন্নত জাতের গরু প্রস্তুত করেছেন লিটন। প্রতিটি গরুর মূল্য এক লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
খামারে নিয়মিত কাজ করছেন আটজন শ্রমিক। খামারের কর্মী নাইম জানান, “গরুর বাচ্চা জন্মের পর থেকে বিশেষ যত্ন নেওয়া হয়। প্রথমে মায়ের দুধ ফিডারের মাধ্যমে খাওয়ানো হয়। এক মাস পর ধীরে ধীরে ঘাস ও প্রাকৃতিক খাবার দেওয়া শুরু করা হয়। এতে গাভী দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং পুনরায় গর্ভধারণে সক্ষম হয়।”
স্থানীয় বাসিন্দা আবুল হাশেম বলেন, “লিটনের এই খামারের কারণে এলাকায় খাঁটি দুধের সহজলভ্যতা বেড়েছে। পাশাপাশি অনেক বেকার যুবক তার খামার দেখে উদ্বুদ্ধ হচ্ছে। আমরা তার এই সাফল্যে গর্বিত।”
খামারি কামরুজ্জামান লিটন বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক খাদ্যের কোনো বিকল্প নেই। রাসায়নিক খাবার পরিহার করে কাঁচা ঘাস ও খৈল-ভুষি ব্যবহার করলে খামার লাভজনক হয়।” নতুন উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, “যথাযথ প্রশিক্ষণ ছাড়া খামার শুরু করা ঝুঁকিপূর্ণ। তাই আগে প্রশিক্ষণ নিয়ে তারপর কাজে নামা উচিত।”
ভবিষ্যতে তার এই ডেইরি খামারকে আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান এই সফল উদ্যোক্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে শুকনা বোরো ধান বিক্রি হচ্ছে মাত্র ৮শত টাকায় কৃষক হতাশ

মুন্সিগঞ্জে নৌকার কারিগরদের কর্মব্যস্ত দিন অতিবাহিত

স্বরূপকাঠী পৌরসভা প্রকৌশলীর অফিসে কান্নায় ভেঙে পড়লেন এক প্রবাসীর স্ত্রী, দফায় দফায় ঘুষ নিলেও দেয়নি অনুমোদন

স্বপ্ন থেকে সফলতা: লক্ষ্মীপুরে লিটনের ডেইরি খামার বদলে দিচ্ছে জীবনের গল্প

নেছারাবদে একজন বরেণ্য আমলে দ্বীনের ইন্তেকাল

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস মালিকবিহীন অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ 

মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষক সাগর গ্রেপ্তার

কালুখালীতে ‘ঢলন’ বন্ধের দাবিতে কৃষকদের বিক্ষোভ: পেঁয়াজ কেনা বন্ধ রেখেছে ব্যবসায়ীরা

কেরাণীগঞ্জে ০৩ লক্ষ টাকা মূল্যমানের ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক বহনে ব্যবহৃত ট্রাক জব্দ

মেহেরপুর শহরের শেখপাড়ায় পারিবারিক কলহের জেরে রিকশাচালক খুন

১০

বহরপুর হাটে আড়তদারদের ধর্মঘট: ‘ঢলন’ প্রথা বন্ধের সিদ্ধান্তে বিপাকে কৃষকরা

১১

বারবার তাগাদার পরও গাছ অপসারণ নেই, গাছের পাশ দিয়েই চলছে সংস্কারকাজ

১২

লৌহজংয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিককে ঢেউটিন দিল উপজেলা প্রশাসন

১৩

সমাজ সেবক দিদারুল আলম এর চাচা নুরুল হক ফারুকী মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৪

পাংশায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৫

সাংবাদিক তারিকুল ইসলামের ৩২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়

১৬

রায়পুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: পুলিশের দাবি সন্ত্রাসবিরোধী মামলা, পরিবারের অভিযোগ ভিন্ন

১৭

ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি

১৮

ধর্ষণের ঊর্ধ্বগতি নিয়ে গভীর শঙ্কা: এক বছরে হাজারো মামলা, শিশু-কিশোরীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে

১৯

স্ত্রীর সাথে অভিমানে বালিয়াকান্দিতে যুবকের আত্মহত্যা

২০

Design & Developed by: BD IT HOST