অদ্য ২৮/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মিল ব্যারাক পুলিশ লাইন্স, ঢাকায় এক প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন।
সভাপতি মহোদয় জেলা পুলিশের সকল সদস্যকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। ঈদ উপলক্ষে জনসাধারণ ও ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি জেলা পুলিশের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক দক্ষিণ) ও মিডিয়া অফিসার। জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক উত্তর); মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সহ মিল ব্যারাক পুলিশ লাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST