ঢাকা, শুক্রবার, ২৬ জুন,২০২৬ পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এক বাণীতে জিএম কাদের বলেন, “পবিত্র আশুরা মানব ইতিহাসে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক মহান শিক্ষা বহন করে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, ধৈর্য ও ন্যায়ের পথে অটল থাকার অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।”
তিনি বলেন দেশে আজ সাধারন মানুষের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা নেই। মানুষে মানুষে বৈষম্য ও সংঘাত সমাজকে বিভক্ত করে চলেছে প্রতিনিয়ত। এক শ্রেনীর মানুষ অর্থ, ক্ষমতার দাপটে এবং একতরফা প্রচার প্রচারনার মাধ্যমে নিজেদের মতবাদ জোর করে সমাজের সকল শ্রেনীর মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। ভিন্নমতকে নিপিড়ন ও নির্যাতনের মাধ্যমে দমন করার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে ।
তিনি আরও বলেন, “আশুরার মহান শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে শান্তি, সহমর্মিতা, ত্যাগ, মানবিকতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাবে—এটাই হোক আমাদের প্রত্যাশা।”
পরিশেষে, জাতীয় পার্টির চেয়ারম্যান মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান যেন, আগামী দিনগুলিতে “দেশের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় হয়। মহান আল্লাহ তায়ালা যেন বাংলাদেশসহ বিশ্ববাসীকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST