রাঙ্গামাটির লংগদু জোন তেজস্বী বীরের আয়োজনে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল চারটায় লংগদু উপজেলা মাঠে মাইনী একাদশ বনাম খেদারমারা একাদশ, দুই দলের মাঝে ফাইনাল খেলা শুরু হয়।
৯০ মিনিটের খেলায়, কেউ কাউকে ছাড় না দিয়ে হাড্ডাহাড্ডি খেলে চমকে দেয় দর্শকদের। পরবর্তীতে আরো ২০মিনিটি অতিরিক্ত সময়েও দুই পক্ষের কোন গোল না হওয়ায় পেনাল্টিতে পৌঁছে। এসময় ট্রাইবেকারে গিয়ে মাইনী মুখ একাদশ ৩ গোল ও খেদারমারা একাদশ ২ গোল, ১ গোলের ব্যবধানে জয়ী হয়েছেন মাইনী মুখ ইউনিয়ন একাদশ।
এসময় জয়ী এবং পরজিত দলকে ট্রপি ও প্রাইজ মানি তুলেদেয়, প্রধান অতিথি লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, উপ-অধিনায়ক মেজর শাহিনুর মাহমুদ খান,মেজর শাহিনুর আল সাকিব, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন,থানার ভাঃ কর্মকর্তা জাকারিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
জোন কাপ ফুটবল টুর্নামেন্ট খেলাটি গত ১৩ জুন উপজেলার ৯টিমের অংগ্রহণে শুরু হয়। জানাযায়, শেষ গত ২০২২ সালে লংগদু জোনের আয়োজনে জোন কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ার পর থেকে ২০২৫ ইং পর্যন্ত আর জোন কাপ খেলা অনুষ্ঠিত হয়নি।দীর্ঘ চার পর প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট খেলতে পেরে আনন্দিত খেলোয়ার ও দর্শকরা।
লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এস পি পি পিএসসি জানায়, অতীতের ন্যায় এবছরও জোন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে৷ যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে এবং শান্তি সম্প্রীতি বজায় রাখে,তার জন্য জোনের পক্ষ হতে এ আয়োজন। তিনি আরো বলেন খেলায় জয় পরাজয় থাকবে, কিন্তু এখানে মানুষের মাঝের মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST