মো: তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও

 

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে রাফিয়া (৩ বছর ৬ মাস) ও রাইসা (২) নামে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ২১ জুলাই) সকালে বাড়ির আঙিনায় খেলাধুলার একপর্যায়ে ছোট বোন রাইসা অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় বোন রাফিয়াও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দুজনেই পানিতে তলিয়ে যায়।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে নিহতদের বাড়িতে ছুটে যান মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দাফন-কাফনের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে জুলাই শহীদ এমদাদুল হককে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে  স্মরণ, ‘শহীদদের রক্ত মজলুমের বিজয় নিশ্চিত করবে

শ্রীনগরে সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও

লোহাগড়া শহরজুড়ে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে মোঃ সাজ্জাদ হোসেন রানা

টানা বৃষ্টিতে নড়াইলের তিন পৌর শহর জলাবদ্ধ

শ্রীনগরে ভারী বৃষ্টিতে নিন্ম আয়ের মানুষ বিপাকে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে

ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায়১০০ কেজি গাঁজা সহ  মাদক পরিবহনে কাভার্ড ভ্যান  আটক

মুজিবনগরে সংবাদ সংগ্রহকালে দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধির উপর হামলা

রাজবাড়ীতে পোল্ট্রি খামার থেকে এক জনের মরদেহ উদ্ধার

১০

হবিগঞ্জ পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ

১১

দুনিয়ায় কেউ নেই তাঁর—ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় বৃদ্ধার

১২

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার অঙ্গীকার, লৌহজংয়ে শ্রমিক দলের কর্মসূচি

১৩

নালিতাবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত- ২

১৪

নড়াইলে জুলাই শহীদ দিবসে জামায়াতের আলোচনা সভা

১৫

শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

১৬

গোয়ালন্দে নতুন ব্যাটারিচালিত রিকশা ছিনতাই, চালককে গামছা পেঁচিয়ে হত্যা

১৭

অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে উত্তপ্ত শিমুলিয়া ঘাট, আহত ৪

১৮

বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ ও অংশীজনদের দায়িত্ব  শীর্ষক গোলটেবিল বৈঠক 

১৯

এএফডব্লিউসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST