স্টাফ রিপোর্টার
২১ জুলাই ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা

 

 

মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, কবি নজরুল সরকারি কলেজ এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা-২০২৬”। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

১০ই আগস্ট (সোমবার) দুপুর ২ টায় কবি নজরুল সরকারি কলেজে অনুষ্ঠিত হবে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতাটি।

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা-২০২৬। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে কবি নজরুল সরকারি কলেজে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে দলভিত্তিক, প্রতিটি দলে সদস্য থাকবে ৩ জন এবং অতিরিক্ত ১ জন (যদি অংশগ্রহণকারী চায় একাও অংশ নিতে পারবে)। অংশগ্রহণ করতে লাগবেনা কোনো নিবন্ধন ফি (এন্ট্রি ফি)। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীদের সম্মাননা হিসেবে প্রদান করা হবে ভালো মানের আকর্ষণীয় পুরস্কার এবং
চতুর্থ থেকে দশমতম স্থান অর্জনকারী অংশগ্রহণকারীও পাবে সান্ত্বনামূলক পুরষ্কার।

কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, জেলা ছাত্রকল্যাণ এর আয়োজনে এমন প্রতিযোগিতার উদ্যোগটি অনেক সুন্দর এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণার অংশ হিসেবেও কাজ করবে। কলেজের শিক্ষাব্যবস্থার পাশাপাশি বিভিন্ন সংগঠন এর এমন প্রতিযোগিতামূলক আয়োজন কলেজের শিক্ষার্থীদের মাঝে এক অন্যরকম
উদ্দীপনা জোগায়। মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ কে ধন্যবাদ জানাই এমন সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।

শিক্ষার্থী নাইম হাসান বলেন, কলেজে অধ্যয়নকালে প্রতিযোগিতামূলক যে কোনো কাজই ভালো লাগে, নিজেকে প্রমাণ করার একটি সুন্দর সুযোগ থাকে। প্রতিযোগিতায় যদি প্রতিযোগী বেশি হয় তাহলে সেই প্রতিযোগিতায় আরও আকর্ষণ বেড়ে যায়, অনেকের মাঝে নিজেকে অন্যতম করে তোলার একটি বিশেষ মুহূর্ত উপভোগ করা যায়। আর কুইজ প্রতিযোগিতায় অনেক নতুন কিছু শেখা যায়, জানা যায়। মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্রকল্যাণ এর এমন আয়োজন এর উদ্যোগ প্রশংসার দাবিদার।

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক প্রীতি বিশ্বাস বলেন, আমরা আমাদের কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি এবং কলেজের অধ্যক্ষ মহোদয় এর থেকে এই প্রতিযোগিতার অনুমতি গ্রহণ করেছি। আমরা চেষ্টা করবো আমাদের এই আয়োজনটিকে সুন্দর ও সার্থক করে তোলার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের সেই চেষ্টা সার্থক করে তুলবে।

সভাপতি ফয়সাল হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সাধারণ জ্ঞান বৃদ্ধি এবং সৃজনশীল চিন্তাধারার উন্নয়নে “জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা” বিশেষভাবে কাজ করবে বলে আমরা আশাবাদী। প্রতিযোগিতাটি কলেজের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক চিন্তাধারা সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, “জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতায়” কবি নজরুল সরকারি কলেজ নিয়ে প্রশ্ন থাকবে, মুন্সিগঞ্জ জেলা নিয়ে প্রশ্ন থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, আইকিইউ থাকবে এবং ক্রীড়া (ক্রিকেট-ফুটবল) নিয়ে প্রশ্ন থাকবে, এতে করে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নতুন নতুন অনেক কিছু জানতে ও শিখতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে জুলাই শহীদ এমদাদুল হককে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে  স্মরণ, ‘শহীদদের রক্ত মজলুমের বিজয় নিশ্চিত করবে

শ্রীনগরে সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও

লোহাগড়া শহরজুড়ে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে মোঃ সাজ্জাদ হোসেন রানা

টানা বৃষ্টিতে নড়াইলের তিন পৌর শহর জলাবদ্ধ

শ্রীনগরে ভারী বৃষ্টিতে নিন্ম আয়ের মানুষ বিপাকে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে

ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায়১০০ কেজি গাঁজা সহ  মাদক পরিবহনে কাভার্ড ভ্যান  আটক

মুজিবনগরে সংবাদ সংগ্রহকালে দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধির উপর হামলা

রাজবাড়ীতে পোল্ট্রি খামার থেকে এক জনের মরদেহ উদ্ধার

১০

হবিগঞ্জ পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ

১১

দুনিয়ায় কেউ নেই তাঁর—ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় বৃদ্ধার

১২

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার অঙ্গীকার, লৌহজংয়ে শ্রমিক দলের কর্মসূচি

১৩

নালিতাবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত- ২

১৪

নড়াইলে জুলাই শহীদ দিবসে জামায়াতের আলোচনা সভা

১৫

শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

১৬

গোয়ালন্দে নতুন ব্যাটারিচালিত রিকশা ছিনতাই, চালককে গামছা পেঁচিয়ে হত্যা

১৭

অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে উত্তপ্ত শিমুলিয়া ঘাট, আহত ৪

১৮

বাংলাদেশে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ ও অংশীজনদের দায়িত্ব  শীর্ষক গোলটেবিল বৈঠক 

১৯

এএফডব্লিউসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST