চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) শত শত ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটির কার্যক্রমের শুভ সূচনা হয়। জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী আমিনুল ইসলাম।
উদ্বোধনী জুমায় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান (আনিস), সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশেক মোহাম্মদ সংগ্রাম, মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান সাগরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি।
জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপস্থিত মুসল্লিরা আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ধর্মীয় শিক্ষা, ইসলামী মূল্যবোধের চর্চা, নৈতিকতা বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
হলদিয়ায় পুলিশের অভিযান, ৯০ পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ
১
গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র্যালি
২
রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপ
৩
শ্রীনগরে ৮০ বছরের কাঠুরিয়া বৃদ্ধ হাশেম চৌকিদার বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত
৪
ফরিদপুর কোতয়ালী থানা এলাকায়য় ০১ টি আগ্নেয়াস্ত্র সহ ১ জন অস্ত্রধারী গ্রেফতার
৫
পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা
৬
নেছারাবাদে চাচার বিরুদ্ধে বাড়ির রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ।। চাচার দাবি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি
৭
পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
৮
মধ্য নগর উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
৯
গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল
১০
রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
১১
মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার
১২
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল