স্টাফ রিপোর্টার
১ অগাস্ট ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল


গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
বাংলাদেশ জামাযাতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচীর অংশ হিসেবে অদ্য ১আগস্ট,
শনিবার, বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানী জামে মসজিদ সম্মুখ হতে মিছিল বের হয়ে সরকারি স্কুলের সামন দিয়ে ঘুরে পশ্চিমবাজার হয়ে ঢাকা সিলেট রোড প্রদক্ষিণ শেষে কুসুমবাগ পয়েন্ট গিয়ে দীর্ঘ এ মিছিল পরবর্তী সমাবেশে মিলিত হয়।
জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও
জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ , পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির,রাজনগর উপজেলা সেক্রেটারী মিছবাহুল হাসান প্রমুখ।

“আবু সাঈদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ,” “দালালি না রাজপথ,রাজপথ রাজপথ, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” “আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম” “অবিলম্বে জুলাই সনদ,বাস্তবায়ন করতে হবে ” “শহীদদের রক্ত, বৃথা যেতে পারে না” প্রভৃতি স্লোগান সম্বলিত গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, একটি জাতীয় নির্বাচনের পর গোটা দেশবাসী আশা করেছিল বাংলাদেশ শান্তিপূর্ণভাবে চলবে, চাঁদাবাজি বন্ধ হবে, ফ্যাসিবাদী সব আচরণ চলবে না , সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর হবে, সমাজের সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত হবে কিন্তু ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর গোটা জাতি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই নতুন বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয় নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আদলে গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে, জুলাইযোদ্ধাদের রক্তাক্ত করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে ও চৌকস পুলিশ বাহিনীকে দলীয় কাজে ব্যবহারে পায়তারা চলছে । তিনি প্রশ্ন করেন,এটা কোন ধরনের গণতান্ত্রিক আচরণ।
জেলা আমীর আরো বলেন , নির্বাচনের সাত মাস অতিক্রম হলেও গনভোটের গণরায় জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগনের রায়কে অবজ্ঞা করছে। জনগণ রাজপথে নামলে ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। তিনি অবিলম্বে গণরায় বাস্তবায়ন ও জুলাই আন্দোলনের শহীদদের হত্যাকারী ও তার দোষরদের বিচার করে দ্রুত রায় কার্যকর করার দাবী জানান । তিনি বর্তমান সরকারকে স্মরণ করে দিয়ে বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করে শেষ মেষ রক্তাক্ত জুলাই আন্দোলনের ফলে ভারতে পালাতে বাধ্য হয়েছে। আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন তাহলে আপনাদেরকে একই পরিণতি বহন করতে হবে।আমরা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা জুলাই সনদ অতি দ্রুত বাস্তবায়ন করুন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত করুন, দেশের দ্রব্যমূল্য যেভাবে উর্ধ্বগতি হয়েছে মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে আসুন। জনগণ আপনাদেরকে সময় বেশি দিবে না।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কষ্ট করে এসে মিছিল সফল করার জন্য সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করে আগামী পাঁচ আগস্ট ১১ দলীয় বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলদিয়ায় পুলিশের অভিযান, ৯০ পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ

গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র‍্যালি

রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপ

শ্রীনগরে ৮০ বছরের কাঠুরিয়া বৃদ্ধ হাশেম চৌকিদার বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায়য় ০১ টি আগ্নেয়াস্ত্র সহ ১ জন অস্ত্রধারী গ্রেফতার 

পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা

নেছারাবাদে চাচার বিরুদ্ধে বাড়ির রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ।। চাচার দাবি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মধ্য নগর উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল

১০

রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার

১২

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল

১৩

টানা তৃতীয়বার দিরাই ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ ইদ্রিছ আলী

১৪

নড়াইলে হারিয়ে যেতে বসেছে দেশীয় ফল ‘গাব’’

১৫

ভাঙাচোরা সড়ক থেকে নিরাপত্তাহীনতা—মৌলিক সুবিধার সংকটে প্রতিটি শেষকৃত্যে দুর্ভোগ; দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবি স্থানীয়দের

১৬

চীনা যুবক ইসলাম গ্রহণ করে মোহনগঞ্জের লিজাকে বিয়ে করলেন

১৭

পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

১৮

ফতেপুর পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজীর মতবিনিময় সভা 

১৯

জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি

২০

Design & Developed by: BD IT HOST