পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের
১ অগাস্ট ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা

 

পটিয়ায় এক হাত ও এক পা হারিয়ে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন শেষে মৃত্যুবরণকারী ইসরাফিলের রেখে যাওয়া চার কন্যা সন্তানের লেখাপড়ার সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন মানবতার বন্ধন, পটিয়া।
শনিবার (১ আগস্ট) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার গুচ্ছগ্রামে ইসরাফিলের বাড়িতে গিয়ে তার বড় মেয়ে ইয়াছমিন আক্তারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন পটিয়ার সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর, সিনিয়র সহ-সভাপতি ও স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু পটিয়া প্রতিনিধি আলমগীর আলম, সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, নির্বাহী সদস্য মঞ্জুরুল আলম এবং সাইফুল্লাহ আলম সায়েমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবতার বন্ধনের অন্যতম লক্ষ্য। ইসরাফিলের মৃত্যুর পর তার চার কন্যা সন্তান অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছে।
তাদের শিক্ষা যেন আর্থিক সংকটের কারণে বন্ধ না হয়ে যায়, সে লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে। বক্তারা আরও বলেন, একটি শিশুর শিক্ষার দায়িত্ব শুধু পরিবারের নয়, সমাজেরও। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে এসব অসহায় পরিবারের সন্তানরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। মানবতার বন্ধন ভবিষ্যতেও শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং অসহায় মানুষের পাশে থেকে সমাজকল্যাণে কাজ করে যাবে।
এ সময় ইসরাফিলের পরিবারের সদস্যরা মানবতার বন্ধনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের মানববন্ধন

যদি জুলাই বিপ্লবকে স্বীকার করতো তাহলে গনভোট বাতিল করতো না সরকার- রফিকুল ইসলাম খান এমপি

মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি

অসহায় মানুষের ভরসার নাম আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম

হলদিয়ায় পুলিশের অভিযান, ৯০ পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ

গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র‍্যালি

রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপ

শ্রীনগরে ৮০ বছরের কাঠুরিয়া বৃদ্ধ হাশেম চৌকিদার বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায়য় ০১ টি আগ্নেয়াস্ত্র সহ ১ জন অস্ত্রধারী গ্রেফতার 

পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা

১০

নেছারাবাদে চাচার বিরুদ্ধে বাড়ির রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ।। চাচার দাবি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি

১১

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১২

মধ্য নগর উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

১৩

গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল

১৪

রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার

১৬

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল

১৭

টানা তৃতীয়বার দিরাই ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ ইদ্রিছ আলী

১৮

নড়াইলে হারিয়ে যেতে বসেছে দেশীয় ফল ‘গাব’’

১৯

ভাঙাচোরা সড়ক থেকে নিরাপত্তাহীনতা—মৌলিক সুবিধার সংকটে প্রতিটি শেষকৃত্যে দুর্ভোগ; দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবি স্থানীয়দের

২০

Design & Developed by: BD IT HOST