স্টাফ রিপোর্টার
১ অগাস্ট ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপ

‎জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের উদ্যোগে আয়োজিত দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

‎শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

‎আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের কমিশনার মো: ওমর আলী (এলটি), সম্পাদক ড. মোহাম্মদ আক্কাচ আলী সহ ঢাকা জেলা রোভারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

‎প্রতিযোগিতা উপলক্ষে গত ২৭ জুলাই দেয়ালিকাটি চূড়ান্ত জমা দেয় কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। কলেজ রোভার স্কাউট গ্রুপের দক্ষ ও চৌকস রোভার এবং গার্ল ইন রোভারদের যৌথ প্রচেষ্টায় তৈরি দেয়ালিকাটিতে জুলাই আন্দোলনের সামগ্রিক প্রেক্ষাপট চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়। একই সাথে এতে স্মরণ করা হয় জুলাই আন্দোলনে আত্মদানকারী কবি নজরুল সরকারি কলেজের চার অমর শহীদকে।

‎প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ, দ্বিতীয় স্থান অর্জন করে বিসিআইসি সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, এবং তৃতীয় স্থান অর্জন করে কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

‎পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

‎কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি হাসিবুর রহমান অনুভূতি ব্যক্ত করে বলেন, কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু থেকেই জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমার দল দেয়ালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেরা তিনে স্থান করে নেয়। আমাদের সদস্যদের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি তা আমায় মুগ্ধ করেছে। আমার কাউন্সিল এই বিজয় উৎসর্গ করেছেন জুলাই আন্দোলনে আত্মদানকারী কবি নজরুলের অমর চার শহীদকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের মানববন্ধন

যদি জুলাই বিপ্লবকে স্বীকার করতো তাহলে গনভোট বাতিল করতো না সরকার- রফিকুল ইসলাম খান এমপি

মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি

অসহায় মানুষের ভরসার নাম আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম

হলদিয়ায় পুলিশের অভিযান, ৯০ পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ

গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র‍্যালি

রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপ

শ্রীনগরে ৮০ বছরের কাঠুরিয়া বৃদ্ধ হাশেম চৌকিদার বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায়য় ০১ টি আগ্নেয়াস্ত্র সহ ১ জন অস্ত্রধারী গ্রেফতার 

পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা

১০

নেছারাবাদে চাচার বিরুদ্ধে বাড়ির রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ।। চাচার দাবি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি

১১

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১২

মধ্য নগর উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

১৩

গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল

১৪

রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার

১৬

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল

১৭

টানা তৃতীয়বার দিরাই ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ ইদ্রিছ আলী

১৮

নড়াইলে হারিয়ে যেতে বসেছে দেশীয় ফল ‘গাব’’

১৯

ভাঙাচোরা সড়ক থেকে নিরাপত্তাহীনতা—মৌলিক সুবিধার সংকটে প্রতিটি শেষকৃত্যে দুর্ভোগ; দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবি স্থানীয়দের

২০

Design & Developed by: BD IT HOST