আমিরুল ইসলাম শেরপুর প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজারে অবস্থিত নবজাগরণ একাডেমীতে বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার টাকা বিতরণে অনিয়মের অভিযোগ তুলে একাধিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন একাডেমীর প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

শনিবার (৮ আগষ্ট) রাতে একাডেমীর প্রধান শিক্ষকের অফিস কক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি আমার প্রতিষ্ঠানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত বিষয় হলো- বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভলপার এসোসিয়েশনের (বিকেডিএ) বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে আমার বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩০ জন সাধারণ এবং ১২ জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।

বৃত্তির নির্ধারিত নিয়ম অনুযায়ী ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ৫০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্তদের ২০০ টাকা করে দেওয়ার কথা ছিল। কিন্তু আমার বিদ্যালয়ে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় বরাদ্দকৃত অর্থ সবার মাঝে নির্ধারিত হারে বিতরণ করা সম্ভব হয়নি। তাই শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় করে ট্যালেন্টপুলে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্তদের ২০০ টাকা করে দেওয়া হয়েছে। এখানে কোনো অর্থ আত্মসাৎ, অনিয়ম বা অসদুদ্দেশ্য ছিল না। বরং শিক্ষার্থীদের মধ্যে প্রাপ্ত অর্থ সুষ্ঠুভাবে বণ্টনের জন্যই এই সমন্বয় করা হয়েছে। অথচ বিষয়টি সঠিকভাবে যাচাই না করে আমাকে ও আমার প্রতিষ্ঠানকে জড়িয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন।

বাংলাদেশ কিন্ডারর্গাটেন ডেভলপার এসোসিয়েশনের (বিকেডিএ) এর জেলা সমন্বয়ক মো. কামাল পাশা সাংবাদিকদের বলেন, আমরা শুধু বৃত্তি পরীক্ষার নির্ধারিত ফি নেওয়ার পর পরীক্ষা ও ফলাফল প্রকাশের ব্যবস্থা করি। আর এই বৃত্তির টাকা শিক্ষার্থীদের মাঝে বিতরণের পরিমান স্থানীয় কিন্ডারর্গাটেন এসোসিয়েশন নির্ধারন করেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী কিন্ডারর্গাটেন এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি প্রিন্সিপাল মো. মুনীরুজ্জামান সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নাই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দের পদ্মায় অভিযান: ৪১টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

নেছারাবাদ উপজেলার আটঘরে ভাসমান পেয়ারা হাট সহধর্মিণীকে সাথে নিয়ে ভ্রমণ করলেন মার্কিন রাষ্ট্রদূত ‎

আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট ২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত

কাউখালীতে খালের দুই পাশের সড়কের বেহাল দশ।। চরম দুর্ভোগে হাজারো মানুষ

নালিতাবাড়ীতে ইয়াবা সহ দুই ছাত্রদল নেতা সহ ৩ জন আটক : অতঃপর দল থেকে বহিষ্কার

নালিতাবাড়ীতে মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লৌহজংয়ে মার্কেটে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা হাসপাতাল-ব্যাংক

১০

গোয়ালন্দে ৫ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা খুন

১১

কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন মোল্লার বৃক্ষরোপণ ও গণসংযোগ

১২

মোহনগঞ্জে ধনপুর জামে মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময়: সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা

১৩

মান্দারতলী আলোক বর্তিকা সংগঠনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা সভা

১৪

BNP দলীয় খাঁটি মানুষ রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা-2

১৫

৩ বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ।।  পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি

১৬

গোয়ালন্দে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ

১৭

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করে চলেছে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৮

শেরপুর সিমান্তে মাদক প্রতিরোধ কমিটির অভিযানে মদের বোতল সহ আটক-১

১৯

শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী

২০

Design & Developed by: BD IT HOST