মান্নার মিয়া,জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিযোগের পরও বন্ধ হয়নি নিষিদ্ধ রিং জালে মাছ শিকার শান্তিগঞ্জে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের

 

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইজারাকৃত থলেরবন্দ জলমহালে নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং জাল) দিয়ে মাছ শিকার বন্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরও মাছ শিকার অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জলমহালের মৎস্যসম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার কাছে লিখিত অভিযোগ দেন থলেরবন্দ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলাম আমিন।
অভিযোগপত্রে বলা হয়, সমিতিটি সংশ্লিষ্ট জলমহাল ইজারা নিয়ে ইজারার শর্ত অনুযায়ী মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ করে আসছে। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। কিন্তু জলমহালের আশপাশে নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং জাল) ব্যবহার করে মাছ শিকার করায় মাছের পোনা ও দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এতে জলমহালের মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, জলমহালে একটি অভয়াশ্রম ও একটি বিল নার্সারি রয়েছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ করা না হলে এসব সংরক্ষণ কার্যক্রমও ব্যাহত হতে পারে।
এদিকে লিখিত অভিযোগ দেওয়ার পরও থলেরবন্দ জলমহালে রিং জাল দিয়ে মাছ শিকারের ছবি পাওয়া গেছে। এতে অভিযোগের পরও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সমিতির সাধারণ সম্পাদক গোলাম আমিন বলেন, জলমহালের মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করে জলমহালের মৎস্যসম্পদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় রিভলবার-গুলিসহ ২ রাউন্ড গুলি উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগরে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ঘর-বাড়ি, আহত কয়েকজন

অভিযোগের পরও বন্ধ হয়নি নিষিদ্ধ রিং জালে মাছ শিকার শান্তিগঞ্জে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের

চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

শ্রীনগরে যুব সমাজের মানবিক কর্মকান্ড এলাকাবাসীর ভূয়সিপ্রশংসা

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ ১ জন গ্রেফতার

গুলশান ধানমণ্ডি নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ স্ত্রী-সন্তানের সন্ধানে দেশে ফিরছেন প্রবাসী স্বামী

পটিয়ায় আজ কেমিষ্টস এন্ড ড্রাগিস্ট সমিতির সন্মেলন ও মতবিনিময় সভা

১০

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

১১

কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ দোকান উচ্ছেদ; সেতু নির্মাণে বাধা দূর ও যানজট নিরসনের প্রত্যাশা

১২

রায়গঞ্জের হাট বাজার থেকে সয়াবিন তেল উধাও, বিপাকে ক্রেতারা

১৩

ট্রেনে মাওয়া, টাকা শেষ হয়ে বিপাকে ৪ শিশু উদ্ধার করল পদ্মা সেতু উত্তর থানা পুলিশ

১৪

নড়াইলে সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

১৫

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

১৬

সংবাদ প্রচারের পর নড়েচড়ে প্রশাসন মতলব উত্তরে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

১৭

শ্রীনগর মুন্সিগঞ্জে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

গোয়ালন্দে রাজবাড়ীর জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

১৯

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় অচিরেই সরকারিকরণ করা হবে: এমপি এনামুল হক

২০

Design & Developed by: BD IT HOST