সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুনামগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউসের সামনে এই ঝটিকা মিছিলটি বের হয়। সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মীরা ব্যানার হাতে “রাজপথে প্রতিবাদ, রাজপথেই প্রতিরোধ” এবং “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ডের রায় দেন।

সকাল বেলা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শহরের ভেতরে নিষিদ্ধ সংগঠনের এমন মিছিলের ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় রিভলবার-গুলিসহ ২ রাউন্ড গুলি উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগরে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ঘর-বাড়ি, আহত কয়েকজন

অভিযোগের পরও বন্ধ হয়নি নিষিদ্ধ রিং জালে মাছ শিকার শান্তিগঞ্জে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের

চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

শ্রীনগরে যুব সমাজের মানবিক কর্মকান্ড এলাকাবাসীর ভূয়সিপ্রশংসা

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ ১ জন গ্রেফতার

গুলশান ধানমণ্ডি নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ স্ত্রী-সন্তানের সন্ধানে দেশে ফিরছেন প্রবাসী স্বামী

পটিয়ায় আজ কেমিষ্টস এন্ড ড্রাগিস্ট সমিতির সন্মেলন ও মতবিনিময় সভা

১০

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

১১

কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ দোকান উচ্ছেদ; সেতু নির্মাণে বাধা দূর ও যানজট নিরসনের প্রত্যাশা

১২

রায়গঞ্জের হাট বাজার থেকে সয়াবিন তেল উধাও, বিপাকে ক্রেতারা

১৩

ট্রেনে মাওয়া, টাকা শেষ হয়ে বিপাকে ৪ শিশু উদ্ধার করল পদ্মা সেতু উত্তর থানা পুলিশ

১৪

নড়াইলে সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

১৫

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

১৬

সংবাদ প্রচারের পর নড়েচড়ে প্রশাসন মতলব উত্তরে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

১৭

শ্রীনগর মুন্সিগঞ্জে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

গোয়ালন্দে রাজবাড়ীর জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

১৯

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় অচিরেই সরকারিকরণ করা হবে: এমপি এনামুল হক

২০

Design & Developed by: BD IT HOST