সিরাজগঞ্জ সদর উপজেলার চর মালশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এসআরবি-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের একটি দল সিরাজগঞ্জ সদরের ৩ নম্বর ক্রসবার চায়নাবাধ এলাকার চর মালশাপাড়া গ্রামে কাশবনের ভেতর অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST