রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ২ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ২ টি তাজা কার্তুজ এবং ১০ টি ককটেলসদৃশ বস্তুসহ ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার ভোলাই মাতবর পাড়ার এরশাদ সেকের ছেলে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।
বৃহস্পতিবার সকাল ১০:৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানাধীন দক্ষিণ উজানচর এলাকায় একটি অভিযান পরিচালনা করে র্যাবের চৌকস দলটি। এ সময় ঘটনাস্থল থেকেই অস্ত্র ও ককটেলসহ ইসলাম সেককে আটক করা হয়।
গ্রেফতারকৃত ইসলাম সেকের বিরুদ্ধে পূর্বে ২টি অস্ত্র মামলা এবং ১টি চাঁদাবাজি মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST