কেন্দুয়া নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার শান্তিনগর এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্যসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে স্বর্গীয় অরবিন্দ মোহন পণ্ডিতের বসতবাড়ির লাকড়ির ঘরে প্রথম আগুনের শিখা দেখা যায়। স্থানীয় বাসিন্দা সোনালী সূত্রধর স্কুল থেকে ফেরার পথে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুতই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয় পাঁচজন গুরুতর আহত হন। আহতরা হলেন—মানিক সরকার, সাংবাদিক সালমান আহমেদ, সুমন খান, এ এইচ রবিন খান এবং টিভি মেকানিক সজল। এ সময় উদ্ধারকাজে অংশ নিয়ে ফায়ার সার্ভিস কর্মী আজিজুল হকও আঘাতপ্রাপ্ত হন।
আহতদের দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে মানিক সরকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সাংবাদিক সালমান আহমেদের একটি শিশুর জীবন বাঁচাতে গিয়ে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করা হয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলার ইউনো আহত সাংবাদিক সালমানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST