গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী কৃষি সহায়ক কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ৩ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রাক-পাইলটিং পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়।উদ্বোধনী দিনে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চেনা পঁচা কৃষি ব্লকের ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ ক্রয়সহ সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণসহ মোট ১০ ধরনের বিশেষ সেবা সরাসরি গ্রহণ করতে পারবেন। প্রথম পর্যায়ে ওই ব্লকের ১১৫ জনসহ উপজেলার মোট ১,০৩৬ জন কৃষক এই বিশেষ সুবিধার আওতায় আসছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে জানে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, খাল খনন, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ও বৃক্ষরোপণ কর্মসূচির পর এবার কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিক্র ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী এবং উপকারভোগী কৃষকরা।উল্লেখ্য, সরকারের এই প্রাক-পাইলটিং প্রকল্পের আওতায় সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলাকে নির্বাচন করা হয়েছে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড তেনা পঁচা কৃষি ব্লক এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অন্যতম অংশ হিসেবে সফলভাবে কার্যক্রম শুরু করল।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST