সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় উৎসব মুখর পরিবেশে
উপজেলা প্রশাসনের আয়োজনে ,
১৪ই এপ্রিল ২০২৬ বাংলা নববর্ষ ১৪৩৩
বিভিন্ন কর্ম সূচির মাধ্যমে উদযাপিত হয়েছে ।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলায়তন মাঠে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ সংগীতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
সংগীত শেষে উপজেলা পরিষদ মিলনায়তন হতে একটি বর্ণাঢ্য বাংলা নববর্ষের বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শ্রীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় ।
সকাল সোয়া দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।
এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে
লোকজ মেলার আয়োজন হয় ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান ,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরেরকর্মকর্তা , , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,সামাজিক, সাংস্কৃতিক,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ,বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী,আমন্ত্রিত অতিথি,প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST