নাজমুল হোসেন,রাজবাড়ী
১৫ এপ্রিল ২০২৬, ৪:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী কৃষি সহায়ক কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ৩ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রাক-পাইলটিং পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চেনা পঁচা কৃষি ব্লকের ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ ক্রয়সহ সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণসহ মোট ১০ ধরনের বিশেষ সেবা সরাসরি গ্রহণ করতে পারবেন। প্রথম পর্যায়ে ওই ব্লকের ১১৫ জনসহ উপজেলার মোট ১,০৩৬ জন কৃষক এই বিশেষ সুবিধার আওতায় আসছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে জানে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, খাল খনন, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ও বৃক্ষরোপণ কর্মসূচির পর এবার কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিক্র ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া,
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী এবং উপকারভোগী কৃষকরা।উল্লেখ্য, সরকারের এই প্রাক-পাইলটিং প্রকল্পের আওতায় সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলাকে নির্বাচন করা হয়েছে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড তেনা পঁচা কৃষি ব্লক এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অন্যতম অংশ হিসেবে সফলভাবে কার্যক্রম শুরু করল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST