ফয়সাল হোসেন স্টাফ রিপোর্টার
১৩ এপ্রিল ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

 

পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন এবং বাঙালির প্রধান অসাম্প্রদায়িক লোকউৎসব।
পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা, এ
যেন বাঙালির এক মাধুর্য ঘেরা ইতিহাসের নাম। বৈশাখ মাস এলেই বাঙালির প্রতিটি ঘরে ঘরেই ভেসে ওঠে আনন্দের ছোয়া। সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, গান-বাজনা, আনন্দ মেলা ও নানান আয়োজনের মধ্য দিয়ে বাঙালিরা বরণ করে নেয় বাংলা নতুন বছরকে। পহেলা বৈশাখে, শিশু কিশোর, বৃদ্ধ সবাই সাজে এক নতুন সাজে, সকলের চোখে মুখে ভেসে থাকে আনন্দের ছাপ।

পহেলা বৈশাখ প্রতিটি বাঙালির কাছে এক অনন্য অনুভূতির নাম। পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়েই অতিবাহিত হয় এই ঐতিহ্যমণ্ডিত দিনটি। পহেলা বৈশাখ, বাঙালির সংস্কৃতির পরিচায়ক ও ধারক, কোটি বাঙালির প্রাণের উৎসব। বাংলাদেশের অধিকাংশ জাতি-গোত্র, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই আনন্দের সহিত পালন করে পহেলা বৈশাখ।

১৫২৬ সালের পানি পথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে সম্রাট আকবরের হাত ধরে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয়, তখন হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করা হতো। কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফসলের সাথে মিলিত হতো না। এতে অসময়ে কৃষকদের খাজনা দিতে বাধ্য করা হতো। খাজনা আদায়ের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষ পঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন।

পহেলা বৈশাখের রীতিনীতি, উৎসব আবহমান বাংলার এক অনন্য সংযোজন। শহর থেকে গ্রামে প্রায় সব যায়গাতেই মুখরিত হয় এই নতুন বছর আগমনের আনন্দে। এই দিন তরুণদের গায়ে থাকে লাল-সাদা পাঞ্জাবী আর তরুণীরা পড়ে শাড়ি, খোপায় থাকে ফুল আর হাতভর্তি কাচের চুরি। ছোট্ট ছোট্ট শিশুরা নতুন নতুন রঙিন জামা পড়ে বায়না ধরে মেলায় যাওয়ার। আর এই দিনটিতে মেলায় থাকে নানান ধরনের আনন্দ মুখর পরিবেশ। খাবারের জন্য থাকে হরেক রকমের ভর্তা আর পান্তা ইলিশ উল্লেখযোগ্য। পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি শুধু বাংলাদেশেই নয় বরং পৃথিবীর অনেক দেশেই এর ব্যাপক আয়োজন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST