মো: তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

 

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। ২০০০ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন। কেউ হয়েছেন শিক্ষক, কেউ ইসলামি বক্তা, আবার কেউ বিসিএস ক্যাডারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। অনেকেই ইসলামি শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ জীবন গঠনে ভূমিকা রাখছেন।
প্রতিষ্ঠানটির এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক মন্ডলীর নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও উন্নত পাঠদান পদ্ধতি। শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও সঠিক দিকনির্দেশনায় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। শুধু ভালো রেজাল্টই নয়, বরং এলাকায় শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক সমাজ গঠনে এই মাদ্রাসা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তবে এত সাফল্যের পরও মাদ্রাসাটি এখনো এমপিওভুক্ত হয়নি, যা স্থানীয়দের মধ্যে হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় সরকারের পরিবর্তন হয়েছে, জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায়নি। প্রতিষ্ঠার পর দীর্ঘ ২৫ বছর পেরিয়ে গেলেও শিক্ষকরা বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন।
এদিকে, অনেক শিক্ষক চাকরি জীবন শেষ করে অবসর নিয়েছেন, কিন্তু জীবনের পুরো সময় দায়িত্ব পালন করেও কোনো সরকারি বেতন পাননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
স্থানীয়রা দ্রুত মাদ্রাসাটিকে এমপিওভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। তাদের মতে, এমন একটি সফল ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে অবহেলা না করে দ্রুত এমপিওভুক্ত করা হলে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে এবং শিক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST