র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর একটি পরিকল্পিত অভিযানে মুন্সিগঞ্জের জেলার লৌহজং থানা এলাকা থেকে ১১০ (একশত দশ) পিস ইয়াবাসহ মোঃ দেলোয়ার মৃধা (৪১) নামে একজনকে গ্রেফতার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ১৪/০৪/২০২৬ তারিখে সকাল অনুমান ১১.১০ ঘটিকায় র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন বৌলতলী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ১১০ (একশত দশ) পিস ইয়াবা, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩৩,০০০/- (তেত্রিশ হাজার টাকা), সহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করে| গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ দেলোয়ার মৃধা (৪১), পিতা- মৃত মকবুল হোসেন মৃধা, সাং- বৌলতলী, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত আলামত ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী।সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ দেলোয়ার মৃধা (৪১) মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার একটি মাদক মামলার আসামী।র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST