শাহারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

 

 

গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। রোববার (১২ এপ্রিল) বিকেলে মেহেরপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ বাদ আসর মেহেরপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় তারা গণভোটের দাবি এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের কোনো বিকল্প নেই। জুলাই সনদের প্রতিটি দাবি বাস্তবায়ন করতে হবে যাতে দেশে স্থায়ী শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।”অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিত হয়ে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সোহেল রানা আমির, মেহেরপুর সদর উপজেলা শাখা।সোহেল রানা ডলার আমির, মেহেরপুর পৌর জামায়াত।ডাক্তার রবিউল ইসলাম, আমির, গাংনী উপজেলা জামায়াত।মাওলানা খান জাহান আলী, আমির, মুজিবনগর উপজেলা জামায়াত।আব্দুল গাফফার, জেলা সেক্রেটারি, খেলাফত মজলিস।এছাড়াও সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের জেলা ও উপজেলার অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দাবি ও অঙ্গীকার

বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের রায় বাস্তবায়নে কোনো প্রকার টালবাহানা সহ্য করা হবে না। জুলাই সনদের চেতনাকে সমুন্নত রাখতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১১ দলীয় জোট রাজপথে সক্রিয় থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST