ফাহাদ মোল্লা 
১১ এপ্রিল ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসি ও এসপির দ্রুত পদক্ষেপে জুয়ার আসর বন্ধ প্রশংসায় ভাসালেন স্থানীয়রা

 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বৈসাবী মেলার আড়ালে লটারি ও হাউজিসহ বিভিন্ন ধরনের জুয়া খেলা চলার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
জানা যায়, উপজেলার সূত্র কর্মা পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব—বৈসু, সাংগ্রাই, বিজু, বিহু ও বিষু উদযাপনকে কেন্দ্র করে “বৈসাবী মেলা–২০২৬” আয়োজন করা হয়।
গত ১ এপ্রিল ২০২৬ বুধবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়
মেলা পরিচালনা কমিটির সূত্রে জানা যায় , ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত মেলা চলার কথা ছিল।
তবে স্থানীয়দের অভিযোগ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনের আড়ালে মেলার ভেতরে লটারি, হাউজি ও অন্যান্য জুয়া খেলা অবাধে পরিচালিত হচ্ছিল। এতে তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নিচ্ছিলেন, যা সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন এলাকাবাসী।
বিষয়টি প্রশাসনের নজরে এলে প্রথমে একদিন জুয়ার আসর বন্ধ করা হলেও পরদিন তা পুনরায় চালু হয়। পরবর্তীতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত  এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর দ্রুত ও কঠোর পদক্ষেপে মেলার ভেতরে চলা সকল জুয়ার আসর বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম রোধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST