লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
১১ এপ্রিল ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঐক্যবদ্ধ লৌহজং সাংবাদিক সমাজ

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় দিকে হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাবের সামনে  লৌহজং সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক নিরপেক্ষ পত্রিকার ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার লৌহজং প্রতিনিধি শহিদুল ইসলাম সুরুজ পেশাগত দায়িত্ব পালনে সম্প্রতি সাতঘড়িয়া গ্রামে জনতার হাতে আটককৃত ২ জন চোরের ভিডিও ও সংবাদ সংগ্রহে যান। রাতেই গণপিটুনিতে ওই দুই চোর মারাত্মক আহত হয়। সুরুজ সকাল ৯টায় সেখানে উপস্থিত হয়ে ভিডও সংগহে করেন। পরে ওই দুই চোর মারা গেলে সাংবাদিক সুরুজকে ওই নিহত ২ চোরের হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়। তাকে ওই মামলায় ৬ নম্বর আসামী করা হয়। অথচ ভিডিতে সুরুজকে দেখা গেছে চোদের কেউ জেনো মারাপিট না করে তা বলতে। কিন্তু একটি অসাধু চক্র যারা বিভিন্ন সময়ে সুরুজের নিউজের দ্বারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপর্কের কথা ফাঁস হয়ে যায়, তারাই তাকে এই হত্যা মামলায় ফাঁসিয়েছে বলে বানববন্ধনে অংশগ্রহনকারী সাংবাদিকরা দাবী করেন। এমনকি ওই রাতে পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা রাতে ঘটনাস্থলে পৌছেনি বলে জানা যায়। যদি সঠিক সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌছতো তবে ওই দুই  চোর হয়তো মারা যেতোনা।
এদিকে মুন্সীগঞ্জের এনটিভি প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জর সময় পত্রিকার সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন ও দৈনিক বাংলাদেশ প্রতিনিধি প্রত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ-এর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মানবববন্ধন থেকে এই মামলা প্রত্যাহারের দাবী ও তীব্র প্রতিবাদ জানানো হয়। মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ষ্টেনোগ্রাফার মিজানুর রহানের বিরুদ্ধে ঘুষ গ্রহনের ভিডিওসহ সংবাদ প্রকাশ করলে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।
এসকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক মিয়া, উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, বিক্রমপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী আরিফ, সাংবাদিক সোহেল রানা, মো. স্বপন, মো. জাহিদ হাসান, মো. সুবিন, আবু বক্কর সিদ্দিক, আব্দুর রাজ্জাক হোসেন সুমন, শেখ মো. রাকিব, শেখ মো. কাওছার, নবীন হোসেন ও পিংকি রহমান প্রমূখ। এছাড়া সাংবাদিক সুরুজের স্ত্রী ছাড়াও কিছু সংখ্যক এলাকাবসী মানবন্ধনে অংশ গ্রহন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST