মোঃ সামিরুল ইসলাম, নড়াইল সংবাদদাতা
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

 

 

জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার সাবেক নায়েবে আমীর বাদশা মিয়ার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় লোহাগড়া উপজেলার ৫ নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বাদশা মিয়াকে পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদশা মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক নায়েবে আমীর বাদশা মিয়ার জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নড়াইল জেলা শাখার সাবেক জেলা আমীর মির্জা আশেক এলাহী, জেলা নায়েবে আমীর মাস্টার জাকির হোসেন বিশ্বাস, জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা সহকারী সেক্রেটারি আবুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, মুসফিকুর রহিম, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান, সেক্রেটারি মাওলানা সেকান্দার আলী, নড়াইল সদর আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-আমিন, সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম, নড়াইল পৌর আমীর জাকির হোসেন, কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা কর্মপরিষদ সদস্য এমদাদুল হক এমদাদ, ডাঃ মোঃ সামিরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, সড়কে লাশ কিশোরী

নেছারাবাদে ফ্রি চক্ষু ক্যাম্পে ২৬৭ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও সেবা প্রদান

শান্তিগঞ্জের জামলাবাজে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

কাউখালীতে শিক্ষক সংকটে বিপর্যস্ত দুই সরকারি বিদ্যালয়, অনিশ্চয়তায় ৯০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: এফএও সম্মেলনে পরিবেশমন্ত্রী

নেত্রকোনায় ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১, মামলা দায়ের

নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই

ঝালকাঠির নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১০

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা

১১

পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে ছরকার গাউসুল আয়ম মাহফিলের সপ্তম দিবসে বক্তারা, নবীপ্রেমের স্বর্ণময় ইতিহাসের দিশারী ছিলেন গাউছুল আজম

১২

নাগরিক তথ্য অধিকার ফোরাম মধ্যনগর শাখার ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা

১৩

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেলের জনসংযোগে এমপি আলী আজম

১৫

পলাশবাড়ীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

পাথারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল মমিন

১৭

গোয়ালন্দে মেয়র প্রার্থী জাহাঙ্গীরের উদ্যোগে মন্দির ও অসহায়দের টিন প্রদান

১৮

গোয়ালন্দে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড: নেপথ্যে নাশকতার আশঙ্কা

১৯

সুনামগঞ্জে নাগরিক তথ্য অধিকার ফোরামের ১২ উপজেলার কমিটি অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST