নেছারাবাদ উপজেলার অলংকারকাঠী এমআর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ ২০ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইস্পাহানি ইসলামিয়া চক্ষু সেবা টিম মোট ২৬৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও তথ্য প্রকাশ করেন ক্যাম্প ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান। তিনি জানান, সেবা নিতে আসা রোগীদের মধ্য থেকে—
১০৮ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। ৩৫ জন cataracts (ছানি পড়া) রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ এই ব্যবস্থাপনার আওতায় রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া এবং অপারেশনের সমস্ত খরচ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
উক্ত মহৎ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন নেছারাবাদ উপজেলার মানবসেবা টিমের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। এলাকার গরিব ও দুস্থ মানুষের চোখের সুচিকিৎসায় এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST