আরিফুজ্জামান বেগ টিপু রাজৈর উপজেলা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, সড়কে লাশ কিশোরী

 

 

মাদারীপুরের রাজৈরে ডাক্তার দেখাতে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলার মাহিন্দ্রা সংঘর্ষে রাফিয়া আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন তার মা-বোনসহ আরও অন্তত ৪ জন মাহিন্দ্র যাত্রী।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সারে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া সদর উপজেলার ত্রিভাগদি গ্রামের মনির হাওলাদারের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে ডাক্তার দেখানোর জন্য মাদারীপুর থেকে মাহিন্দ্রা যোগে মা-বোনের সঙ্গে টেকেরহাট বন্দরে যাচ্ছিল রাফিয়া। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় অপরদিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় রাফিয়া উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মস্তফাপুর হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জানান, ঘাতক খান পরিবহনের বাসটি আটক করা হয়েছে। মরদেহটি হাসপাতাল থেকে নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, সড়কে লাশ কিশোরী

নেছারাবাদে ফ্রি চক্ষু ক্যাম্পে ২৬৭ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও সেবা প্রদান

শান্তিগঞ্জের জামলাবাজে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

কাউখালীতে শিক্ষক সংকটে বিপর্যস্ত দুই সরকারি বিদ্যালয়, অনিশ্চয়তায় ৯০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: এফএও সম্মেলনে পরিবেশমন্ত্রী

নেত্রকোনায় ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১, মামলা দায়ের

নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই

ঝালকাঠির নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১০

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা

১১

পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে ছরকার গাউসুল আয়ম মাহফিলের সপ্তম দিবসে বক্তারা, নবীপ্রেমের স্বর্ণময় ইতিহাসের দিশারী ছিলেন গাউছুল আজম

১২

নাগরিক তথ্য অধিকার ফোরাম মধ্যনগর শাখার ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা

১৩

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেলের জনসংযোগে এমপি আলী আজম

১৫

পলাশবাড়ীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

পাথারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল মমিন

১৭

গোয়ালন্দে মেয়র প্রার্থী জাহাঙ্গীরের উদ্যোগে মন্দির ও অসহায়দের টিন প্রদান

১৮

গোয়ালন্দে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড: নেপথ্যে নাশকতার আশঙ্কা

১৯

সুনামগঞ্জে নাগরিক তথ্য অধিকার ফোরামের ১২ উপজেলার কমিটি অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST