মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান টুটুল,লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, দপ্তর সম্পাদক জাহিদ হাসান ও কোষাধ্যক্ষ মো.স্বপন বেপারি।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় নববর্ষ উদযাপনকে আনন্দময়, সুশৃঙ্খল ও বর্ণাঢ্য করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, ১লা বৈশাখ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হবে।
সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবের মাধ্যমে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়। তাই সকলের অংশগ্রহণে সুন্দরভাবে নববর্ষ উদযাপনের আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST