নেত্রকোনা জেলা প্রতিনিধি : মহিউদ্দিন তালুকদার
৬ এপ্রিল ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় ডিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ; আটক ২

 

​নেত্রকোণায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এসময় চোরাচালানে জড়িত সন্দেহে চালক ও হেলপারকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম জেলা শহরের রাজুর বাজার এলাকায় অবস্থান নেয়। সীমান্ত এলাকা কলমাকান্দা থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গাড়িটি আটকাতে সক্ষম হয়।

এ সময় ​তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যানটি থেকে ৪০ বস্তা ভারতীয় ফুচকা এবং ২৬ বস্তা জিরা উদ্ধার করা হয়। এ সময় পিকআপ ভ্যানসহ চালক ও তার সহযোগীকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই জলিল, এসআই সৈকত এবং এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স। জব্দকৃত মালামাল বর্তমানে ডিবি পুলিশ হেফাজতে রয়েছে।
এদিকে এই অভিযানের পর স্থানীয় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিদের অভিযোগ, কলমাকান্দা সীমান্ত এলাকা বর্তমানে চোরাকারবারিদের নিরাপদ রুট বা ‘আঁতুড়ঘরে’ পরিণত হয়েছে। তাদের দাবি, কলমাকান্দা থেকে শুরু করে বারহাট্টা, সদর ও কেন্দুয়া পর্যন্ত একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনের কিছু অসাধু সদস্য এবং স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এই অবৈধ কারবার চলছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক এক চোরাকারবারি জানান, সীমান্ত থেকে মালামাল গন্তব্যে পৌঁছাতে প্রতিটি পয়েন্টে বা থানায় নির্দিষ্ট হারে মাসোহারা বা ‘লাইন খরচ’ দিতে হয়। রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতায় সপ্তাহে অন্তত তিন থেকে চারবার এভাবেই অবৈধ মালামাল দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে।
​স্থানীয়দের দাবি, কেবল মাঝেমধ্যে ছোটখাটো চালান আটক করলেই হবে না; বরং এই চোরাচালান সিন্ডিকেটের মূল হোতা এবং এর নেপথ্যে থাকা মদতদাতাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST