রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশ সম্পদ রক্ষা এবং জাটকা সংরক্ষণে সরকারের এই কর্মসূচি সফল করতে তারা বদ্ধপরিকর। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ জালের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST