মুন্সীগঞ্জের মাওয়া হতে ঢাকা দোহার পর্যন্ত পদ্মা নদীতে বিশাল চর পড়ায় জেলেদের জালে মাছ চলছে নদীর সুস্বাদু মাছের আকাল ।
জেলে আব্দুর রহিম ওমাইনুদ্দিন জানান,ছোটবেলা হতে তারা জেলে হিসাবে মাছ ধরার পেশা বেছে নিয়েছেন ।
সে সময় পদ্মা নদীর গভীরতা ছিল নদীতে পাওয়া যেত ইলিশ ,বোয়াল ,,পাঙ্গাস সহ নদীর সুস্বাদু মাছ ।
নদীর মাছ ক্রেতাদের মাঝে বিক্রি করে জীবিকা নির্বাহ করত বর্তমানে নদীর নব্যতা হারিয়ে যাওয়ায় ও চরপরায় আগের মত মাছ পাওয়া যাচ্ছে না।
নদীতে তারা যে পরিমাণ মাছ পাচ্ছেন তা দিয়েসংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা জনান ,সরকার উদ্যোগ নিয়েছেন নদীর মুখের খাল গুলো খনন করার এর পাশাপাশি যদি নদী খননের ব্যবস্থা করা হয় তাহলে নদীর গভীরতা বাড়লে পুনরায় মাছের উৎপন্ন বাড়বে এতে দূর হবে মাছের আকাল ।
নদীতে প্রচুর পরিমাণ মাছ উৎপন্ন হলে তা ধরে ক্রেতাদের মাঝে বিক্রি করতে পারলে জেলেরা হবে লাভবান তাদের মাঝে ফিরে আসবে স্বচ্ছলতা।
এব্যাপারে সরকারের দৃষ্টি দেওয়া দরকার বলে মনে করেন জেলে ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST