ঢাকা জেলার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজে মিলনায়তনে,
৬ এপ্রিল ২০২৬ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক মত বিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে,সভাপতিত্ব করেন,
পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ।
স্বাগত বক্তব্য রাখেন,অধ্যাপক মোতাহার হোসেন,অধ্যাপক লুৎফর রহমান,অভিভাবকদের পক্ষে,আব্দুল মান্নান সিদ্দিকী ।
উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, পদ্মা কলেজের শিক্ষক ,অভিভাবক শিক্ষার্থী । সভাপতির বক্তব্যে ,অধ্যক্ষ প্রফেসর ইউসুফ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভালো ফলাফল ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক শিক্ষার্থীদের সমন্বয় ও সহযোগিতা চান,সকলের সহযোগিতাই শিক্ষার্থীদের ভালো ফলাফল সম্ভব ।
তিনিতার বক্তব্যে বলেন , অভিভাবকের শুধু পিতা-মাতা ও অভিভাবক না হয়ে যদি নিজ সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করে তাদের মনের ভাব প্রকাশের সুযোগ দিলে তারাও পিতা মাতা ও অভিভাবকদের কথা শুনবে এবং লেখাপড়া মনোযোগ দিবে ।
শিক্ষার মান উন্নয়নে তিনি তার পক্ষ হতে সকল প্রকার ব্যবস্থা নেবেন বলে অভিভাবকদের আশ্বস্ত করেন ।
এ মতামত সমাবেশে অভিভাবকরা উপস্থিত হয়ে সমাবেশ কে সফল করায় তিনি অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্য শেষ করেন ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST