bdporikroma
২১ জুলাই ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলিথিন বন্ধ করতে হলে আগে উৎপাদন পর্যায়ে বন্ধ করতে হবে

পলিথিন বন্ধ করতে হলে আগে উৎপাদন পর্যায়ে বন্ধ করতে হবে

মোহাম্মদ জাকরি লস্কর:
অবাধে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ। পলিথিন বন্ধ করতে হলে আগে উৎপাদন পর্যায়ে বন্ধ করতে হবে। এ ছাড়া পলিথিনের বিকল্প অন্য কোনো ব্যাগ পাওয়া যাচ্ছে না, কীভাবে দেওয়া হবে। ফলে নিরুপায় হয়ে পলিথিনেই করেই মালামাল দেওয়া হচ্ছে। ক্রেতারা যদি ব্যাগ নিয়ে আসেন, বিক্রেতারা তো সেই ব্যাগেই জিনিসপত্র দেবেন। কিন্তু কোনো ক্রেতাকে তো পাটের ব্যাগ আনতে দেখা যাচ্ছে না। দেশের কাঁচাবাজারসহ খোলাবাজারে ১ নভেম্বর থেকে পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে পরিবেশ অধিদপ্তর। তিন দিন পেরোলেও তা কার্যকর হতে দেখা যায়নি। গত দেড় মাস আগে এই পলিথিন নিষিদ্ধের ঘোষণা দিয়েও বাজারে থেকে এখনও উঠেনি ক্ষতিকর এই পণ্য।
মুন্সীগঞ্জের কাঁচাবাজার থেকে পাড়া-মহল্লায় অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। এমনকি অনেক দোকানে বিকল্প ব্যাগ রাখতেও দেখা যায়নি। ফলে ক্রেতাদের পলিথিনে করেই কাঁচাবাজার নিয়ে যেতে দেখা গেছে। দীর্ঘদিনের এ অভ্যাস পরিবর্তনে সময় প্রয়োজন, বলছেন ক্রেতারা। উৎপাদন বন্ধ করে সরবরাহ কমানোর পাশাপাশি স্বল্প মূল্যে বিকল্প ব্যাগ বাজারে রাখার তাগিদ তাদের। এখনো বাজারে দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। মুদি দোকান, সবজি বিক্রেতা, মাছ-মাংসের বাজার, খাবারের হোটেলসহ সব স্থানেই ব্যবহার হচ্ছে পলিথিন। বাজারের কোথাও ক্রেতা-বিক্রেতার হাতে দেখা যায়নি পাটের ব্যাগ কিংবা পরিবেশবান্ধব ব্যাগ।
ছোট-বড় সব ব্যবসায়ীরা জানান, পলিথিন বন্ধ হওয়া উচিত, সেটা সবাই জানেন। কিন্তু মানেন না, আগে সবাই কাপড়ের ব্যাগ ব্যবহার করতেন। যখন পলিথিন বের হলো তখন কাপড়ের ব্যাগ চলে গেল। তখন মালামাল নিতে ব্যাগ নিয়ে আমাদের চিন্তা করতে হতো না। ক্রেতারাই ব্যাগ নিয়ে আসতেন। এখন যদি বলি ব্যাগ নেই। তাহলে ক্রেতা চলে যায়। তাই বাধ্য হয়েই পলিথিন রাখতে হয়। আর দীর্ঘ দিনের অভ্যাস তো আর দুই-চার দিনে চলে যাবে না।
একজন ক্রেতা যদি ১০০ টাকার জিনিসপত্র নেন, তাকে যদি আমি ২০ টাকার ব্যাগ দেওয়া হয়, তাহলে দোকানদার লাভ করব কী? হ্যাঁ, ক্রেতারা যদি ব্যাগের টাকা দেন, তাহলে দোকানদারের পোষাবে। দোকানদারের প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকার পলিথিন লাগে। এর বিপরীত কোথাও থেকে যে পাটের ব্যাগ কিনব সেই ব্যবস্থাতো নেই। ব্যাগ পেলে দোকানে ব্যাগ ঝুলিয়ে রাখতো।
দোকানদারের স্টকে যে পলিথিন আছে, তা-ই বিক্রি করছি। দুই এক দিন পর আর বিক্রি করতে পারব না। আমরা যদি পাইকারি বাজারে পলিথিন না পাই, তাহলে বিক্রি করব কোথা থেকে। পলিথিন বন্ধ করতে হলে আগে উৎপাদন বন্ধ করতে হবে।
একইসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজারে বাজারে অভিযান না চালিয়ে যেখানে উৎপাদন হয় সেসব কারখানায় অভিযান চালানো উচিত। উৎপাদন ব্যবস্থা বন্ধ করতে পারলে সরবরাহ কমে যাবে। তখন এমনিতেই পলিথিন ব্যবহার বন্ধ হয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমজেপির অঙ্গসংগঠন মাইনরিটি যুব পরিষদের ৫৭ সদস্যর কমিটি ঘোষণা

১

করিমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার এর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়

২

রাজবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত

৩

দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরি, তোলপাড়

৪

আজ মোকসেদা মমর জন্মদিন

৫

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

৬

পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪

৭

পুষ্পধারাসহ একাধিক আবাসিক প্রকল্প ঘিরে অর্থপাচার-প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

৮

নেছারাবাদে ৪ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৯

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন: চোখের পলকে বিলীন বসতভিটা ও বিদ্যুৎ লাইন, ৫ মন্দির ঝুঁকিতে

১০

লৌহজংয়ে কুলখানির আয়োজন ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা: তদন্তে মেলেনি শ্লীলতাহানির প্রমাণ

১১

কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়ার রেলগেটের পাশে এক বাঁশের সাঁকোই কয়েকটি পরিবারের ভরসা

১২

২৪-এর গণঅভ্যুত্থান: পরিবর্তনের প্রত্যাশা কি এখনও অপূর্ণ?

১৩

নড়াইলে মাদক সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

১৪

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

১৫

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

১৬

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

১৭

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৮

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

১৯

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST