ডেস্ক রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না ইরান: পেজেশকিয়ান

তেহরান,২৪ সেপ্টেম্বর- শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত পারমাণবিক কর্মসূচি থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ইরানের এই অবস্থান তুলে ধরেন।

পেজেশকিয়ান বলেন, বেসামরিক কাজে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে। এ বিষয়ে কয়েকটি দেশের একচেটিয়া কর্তৃত্বও তেহরান মেনে নেবে না। একই সঙ্গে নিজস্ব জলসীমায় নৌ চলাচল নিয়ন্ত্রণের অধিকারও অন্য কোনো পক্ষের হাতে তুলে দেওয়া হবে না বলে জানান তিনি।

ভাষণে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের বিষয়ও তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি মিনাবের একটি স্কুল ও একটি স্টেডিয়ামে নিরস্ত্র মানুষের ওপর মার্কিন বাহিনীর হামলার অভিযোগ করেন।

পাশাপাশি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। পরানের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন নিয়েও প্রশ্ন তোলেন পেজেশকিয়ান। তার দাবি, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার অভিযোগ থাকলেও দেশটির পারমাণবিক কর্মসূচি একই ধরনের আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় নেই। অথচ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শনের মুখোমুখি হচ্ছে। এ প্রসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, এর পরও নিষেধাজ্ঞার মুখে পড়ছে ইরেজেশকিয়ানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সামরিক পদক্ষেপ ছিল আত্মরক্ষামূলক।

তিনি বলেন, আত্মরক্ষার জন্য ইরানের শক্তির প্রয়োজন ছিল। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেই সেটিকে ‘সন্ত্রাসবাদ’ ও ‘আঞ্চলিক অনিরাপত্তা সৃষ্টির’ সঙ্গে যুক্ত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ইরানের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন নিয়েও প্রশ্ন তোলেন পেজেশকিয়ান। তার দাবি, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার অভিযোগ থাকলেও দেশটির পারমাণবিক কর্মসূচি একই ধরনের আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় নেই। অথচ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শনের মুখোমুখি হচ্ছে। এ প্রসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, এর পরও নিষেধাজ্ঞার মুখে পড়ছে ইরান।

জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেরও সমালোচনা করেন পেজেশকিয়ান। তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘আধিপত্যবাদী আচরণ’ ও ‘দম্ভের’ প্রকাশ হিসেবে উল্লেখ করেন। পেজেশকিয়ানের দাবি, ইরানের বিরুদ্ধে হুমকি দেশটির জনগণকে আরও ঐক্যবদ্ধ করবে এবং একসময় এ ধরনের অবস্থানের জন্য যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হতে হবে।

ইরানের প্রেসিডেন্টের বক্তব্যে মূলত পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং আন্তর্জাতিক পরিদর্শনব্যবস্থা নিয়ে তেহরানের অবস্থানই প্রাধান্য পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি

১

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

২

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি- মিয়া গোলাম পরওয়ার

৩

কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ

৪

লৌহজংয়ে ইয়াবাসহ আশিক বেপারী গ্রেপ্তার

৫

শ্রীনগর অগ্রণী ব্যাংকের পলাতক কর্মকর্তাকে অটক করতে প্রশাসনকে নির্দেশনা প্রদান মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

৬

মাওয়ায় গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার

৭

ফতেপুর পশ্চিমে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ-দোয়া চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগ

৮

কেএফটি কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির নবীনবরণ

৯

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

১০

নালিতাবাড়ীতে হৃদরোগে আক্রান্ত আফরিনকে বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা

১১

আন্দোলনে সফল হলেও জাতীয় নির্বাচনে সফলতা আসেনি – মেহেরপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

১২

অগ্রণী ব্যাংক শাখা হতে ব্যাংক কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগ গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা

১৩

নেছারাবাদে দিনব্যাপী নানা উন্নয়নমূলক কাজ ও নবীনবরণে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর

১৪

পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

১৫

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

রাজবাড়ীর কালিতলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত

১৭

আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন!

১৮

ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৯

শ্রীনগরে ফলের মৌসুম শেষ হলেও পাওয়া যাচ্ছে তরমুজ ও আম

২০

Design & Developed by: BD IT HOST