bdporikroma
৯ সেপ্টেম্বর ২০২২, ৬:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে কাঁচা পাট রপ্তানির মেয়াদ বাড়াল বাংলাদেশ

ভারত সরকার বাংলাদেশি পাটপণ্য রপ্তানির ওপর প্রতি টনে প্রতিষ্ঠানভেদে ১৯ থেকে ৩৫২ মার্কিন ডলার পর্যন্ত অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করে রেখেছে ২০১৭ সাল থেকে। কাঁচা পাটের ওপর অবশ্য অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করেনি দেশটি। কারণ, ভারত বাংলাদেশি কাঁচা পাটের আমদানিকারক।

বাংলাদেশের পক্ষ থেকে অ্যান্টিডাম্পিং শুল্ক প্রত্যাহারের আবেদন জানানো হলেও ভারত তা আমলে নেয়নি। যেহেতু আমলে নেয়নি, তাই বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডে বহুবার আবেদন করা হয়, কাঁচা পাট রপ্তানিতে যাতে প্রতি টনে ২৫০ ডলার করে শুল্ক আরোপ করা হয়।

এ অবস্থার সুরাহা না হতেই সরকার কাঁচা পাট রপ্তানির মেয়াদ নতুন করে বাড়িয়েছে। বাংলাদেশ প্রতিবছর যে পরিমাণ কাঁচা পাট রপ্তানি করে, তার প্রায় পুরোটাই আমদানি করে ভারত।

বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসানকে চিঠি দিয়ে জানিয়েছে, কাঁচা পাট রপ্তানি করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। চিঠিতে অবশ্য দেশের নাম উল্লেখ করা হয়নি।

রপ্তানি নীতি ২০২১-২৪ অনুযায়ী, কাঁচা পাট হচ্ছে শর্ত সাপেক্ষে রপ্তানি পণ্য। আগে ৩০ জুন পর্যন্ত রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। পরে ৩১ আগস্ট পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হওয়ার পাঁচ দিন পর নতুন করে আবার প্রায় দুই মাসের জন্য বাড়ানো হয় কাঁচা পাট রপ্তানির মেয়াদ।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন গত ২৭ জুলাই এ মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। যদিও বিজেএসএ বরাবরই কাঁচা পাট রপ্তানির বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

“কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন ও পরিবারের সমন্বয় জরুরি”

রামগড়ে  রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তেলের মিলসহ ১০ দোকান পুড়ে ছাই!

জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস

মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন জেল সুপারের যোগদান

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব

১০

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১১

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, স্বাস্থ্যঝুঁকিতে

১২

মাদ্রাসার ছাত্র হাসানের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

১৩

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৪

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার 

১৫

গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার, ৮ মাসের কারাদণ্ড

১৬

দৌলতদিয়া নৌবন্দর ও ওয়েটস্কেল পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান; সেবার মান বৃদ্ধির তাগিদ

১৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার

১৮

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য ও কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ২

১৯

ঝিনাইদহের বিষয়খালী বাজারে বেগবতী নদী থেকে ট্রাক হেল্পারের লাশ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST