দেওয়ান মুরাদুজ্জামান  মতলব(চাঁদপুর) সংবাদদাতা 
৮ এপ্রিল ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে মিড-ডে মিলে পচা ডিম পেল শিক্ষার্থীরা 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা মিড-ডে মিলে পচা ডিম পাওয়ার অভিযোগ  উঠেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
বুধবার (৮এপ্রিল) সকালে উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আইরিন আক্তার বলেন,
স্কুলে মিড-ডে মিল দেওয়া হবে শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু আজকের ডিমে এত দুর্গন্ধ ছিল যে আমরা কেউ খেতে পারিনি। পচা খাবার খেয়ে অসুস্থ হলে তো আমরা পড়াশোনা করতে পারব না। আমরা চাই কর্তৃপক্ষ যেন আমাদের সবসময় টাটকা ও স্বাস্থ্যকর খাবার দেওয়ার ব্যবস্থা করেন
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আশিকুজ্জামান বলেন,আমার বিদ্যালয়ে ৩৫৪ জন শিক্ষার্থী। আজকে প্রায় ২০০ ডিম পচা আসছে,  ডিমের উপর দিকে ভালো মনে হলে ভিতরে ভালো না,আমি দায়িত্বপ্রাপ্তদের বলব তারা যাতে ভালো মানের খাবার সরবরাহ করে,প্রথমদিকে ভালো মানের খাবার সরবরাহ করলেও এখন আমাদের নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে  এত করে আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে প্রত্যাশী’র মতলব উত্তরের প্রজেক্ট ম্যানেজার আহাম্মেদ তাসনীন আলম বলেন, যদি এই রকম ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিক ডিমগুলো পরিবর্তন করে দেব ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবো।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৯ মার্চ থেকে মতলব উত্তর উপজেলায় ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে চালু হওয়া এ কর্মসূচির আওতায় পাঁচ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহের কথা রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST