চাঁদপুর প্রতিনিধি
২০ জানুয়ারী ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে সরকারি মাটি লুট পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে মারধর

চাঁদপুরের মতলব উত্তরে পানি উন্নয়নে বোর্ডের সরকারি মাটি লুট করার সময় দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে মারধর করেছে লুটকারী এক ব্যক্তি। মঙ্গলবার সকালে উপজেলার ব্রাহ্মনচক গ্রামে এ ঘটনা ঘটে। পরে সাংবাদিক শামীম বাদী হয়ে ওই গ্রামের আলী হোসেন প্রধানের ছেলে করিম হোসেনকে বিবাদী করে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করেন, করিম হোসেন ব্রাহ্মণচক ক্যানেলের পানি উন্নয়ন বোর্ডের সরকারী মাটি ১০/১৫ জন দিনমজুরের মাধ্যমে তার বাড়িতে নিয়ে যায়। তখন ইউপি সচিব আঃ করিম দিপু ঘটনাস্থলে গিয়ে বিবাদীকে বাধা প্রদান করলে বিবাদী ইউপি সচিবের সাথে মারমুখী আচারণ করে এবং অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ করে। উক্ত সংবাদ পেয়ে শামীম একজন সাংবাদিক হিসেবে পেশাগত কারণে সকাল ১০ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক শামীমের মোবাইল ফোনে ভিডিও ফুটেজ সংগ্রহকালে বিবাদী করিম হোসেন বাধা প্রদান করে। একপর্যায়ে বিবাদী উত্তেজিত হইয়া সাংবাদিককে কিল, ঘুষি মেরে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং ধাক্কা দিয়ে ক্যানেলে ফেলে দেয়। এবং মোবাইলে ধারণকৃত ছবি ভিডিও ফুটেজ যদি কোন সংবাদে আসে তাহলে প্রাণে হত্যা করে ফেলবে বলে হুমকি দেয় বিবাদী করিম হোসেন।
সাংবাদিক শামীম বলেন, সরকারি মাটি লুট করে নেওয়ার সময় আমি পেশাগত দায়িত্ব পালন করি। কিন্তু বিবাদী করিম হোসেন আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে কিল ঘুষি মারলে আমি আহত হই। স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করেন। আমি আইনগত ভাবে সুষ্টু বিচার চাই।
মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, সাংবাদিক শামীমকে মারধরের একটি অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

পিরোজপুরে জুলাই শহীদ এমদাদুল হককে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে  স্মরণ, ‘শহীদদের রক্ত মজলুমের বিজয় নিশ্চিত করবে

শ্রীনগরে সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা

১১

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও

১২

লোহাগড়া শহরজুড়ে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে মোঃ সাজ্জাদ হোসেন রানা

১৩

টানা বৃষ্টিতে নড়াইলের তিন পৌর শহর জলাবদ্ধ

১৪

শ্রীনগরে ভারী বৃষ্টিতে নিন্ম আয়ের মানুষ বিপাকে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে

১৫

ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায়১০০ কেজি গাঁজা সহ  মাদক পরিবহনে কাভার্ড ভ্যান  আটক

১৬

মুজিবনগরে সংবাদ সংগ্রহকালে দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধির উপর হামলা

১৭

রাজবাড়ীতে পোল্ট্রি খামার থেকে এক জনের মরদেহ উদ্ধার

১৮

হবিগঞ্জ পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ

১৯

দুনিয়ায় কেউ নেই তাঁর—ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় বৃদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST