ময়মনসিংহ প্রতিনিধি
৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত

 

ময়মনসিংহ সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
“ক্রীড়াই হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের সদস্য, উদীয়মান খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: হারুন উর রশিদ, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ কে এম মাহবুবুল আলম, কাবাডি কোচ মোঃ মাহবুবুল আলম রতন এবং স্কেটিং কোচ কাজী মমিনুল হুদা ফোরকান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ দেহে সুস্থ মন। আর এই সুস্থ দেহ ও মন গঠনের শ্রেষ্ঠ মাধ্যম হলো খেলাধুলা। প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, বড় কথা হলো অংশগ্রহণ করা এবং খেলার মানসিকতা তৈরি করা। আসুন, আমরা সবাই মাদক ও অলসতাকে ‘না’ বলি এবং খেলাধুলাকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে নিই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST