গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ১০(দশ) কেজি গাঁজা, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা), সহ একজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ কামরুজ্জামান (৪১), পিতা- আবুল কাউসার, সাং- সতীশ সরকার রোড, থানা-গেন্ডারিয়া, জেলা-ঢাকা বলে জানা যায়। এসময় আটককৃত ব্যক্তির নিকট হতে মাদক বিক্রির নগদ ১,০৪,০০০/- (এক লক্ষ চার হাজার টাকা) উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি একাধিক মাদক মামলায় অভিযুক্ত আসামি। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী| সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে| র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে|
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST