এফ আর মামুন , রাজৈর(মাদারীপুর)সংবাদদাতা
১১ মার্চ ২০২৬, ৪:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ১০টি পদ শূন্য , ৮জন আছেন ডেপুটেশনে

 

৫০শয্যার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ৪০টি পদ থাকলেও কর্মরত আছেন ৩০জন । তার মধ্যে ঢাকায় সংযুক্তি ৬জন , মাদারীপুরে ২জন ও শিক্ষা কোর্স ছুটিতে আছেন ৩জন । সর্বোপরি দেখা যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০জন ডাক্তারের মধ্যে ১৯জন রাজৈর উপজেলাবাসীকে সেবা দিতে পারছেন । এতে উপজেলার সাধারণ জনগণ যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে । ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোনো এমবিবিএস ডাক্তার নেই । রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে , রোগীদের দীর্ঘ লাইন এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার আকুতি । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে , এনেস্থেসিয়া বিভাগের ডাক্তার জাবেদ অনেকদিন যাবৎ স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগীরা জানান , অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও যথাসময়ে ডাক্তার পাওয়া যায় না । এছাড়াও রয়েছে দালালের দৌরাত্ম্য । বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এজেন্টরা ডাক্তারের সাথে যোগসাজশে রোগীদের ফুসলিয়ে প্রাইভেট হাসপাতালে সরিয়ে নেয়ার অভিযোগ রয়েছে । এতে রোগীরা ব্যয়বহুল চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন । রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মো. শামীম আক্তার জানান , হাসপাতালটিতে ৪০জন ডাক্তারের পদ থাকলেও আমরা মাত্র ১৯জন নিয়ে কাজ করে যাচ্ছি । অনতিবিলম্বে শূন্য পদগুলোতে ডাক্তার পদায়ন প্রয়োজন ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমজেপির অঙ্গসংগঠন মাইনরিটি যুব পরিষদের ৫৭ সদস্যর কমিটি ঘোষণা

১

করিমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার এর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়

২

রাজবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত

৩

দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরি, তোলপাড়

৪

আজ মোকসেদা মমর জন্মদিন

৫

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

৬

পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪

৭

পুষ্পধারাসহ একাধিক আবাসিক প্রকল্প ঘিরে অর্থপাচার-প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

৮

নেছারাবাদে ৪ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৯

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন: চোখের পলকে বিলীন বসতভিটা ও বিদ্যুৎ লাইন, ৫ মন্দির ঝুঁকিতে

১০

লৌহজংয়ে কুলখানির আয়োজন ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা: তদন্তে মেলেনি শ্লীলতাহানির প্রমাণ

১১

কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়ার রেলগেটের পাশে এক বাঁশের সাঁকোই কয়েকটি পরিবারের ভরসা

১২

২৪-এর গণঅভ্যুত্থান: পরিবর্তনের প্রত্যাশা কি এখনও অপূর্ণ?

১৩

নড়াইলে মাদক সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

১৪

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

১৫

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

১৬

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

১৭

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৮

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

১৯

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST