বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পয়সা কারমাতিয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল সোমবার ৬ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের সংশোধিত প্রবিধান অনুসারে মাদ্রাসার পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে ২য় বারের মতো দায়িত্ব পেয়েছেন মো. শাহিন মোল্লা। সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো.কেরামত আলী এবং অভিভাবক সদস্য হিসেবে আলী আরসাদ কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গঠিত কমিটিকে নির্ধারিত বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষার মানোন্নয়নসহ মাদ্রাসার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্য, এই কমিটি পরবর্তী ছয় (৬) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST