মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন খবির মোল্লা (৫৫) নামের এক মৎস্যজীবী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩০ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০ টার দিকে বৌলতলী ইউনিয়নের শুরপাড়া গ্রামে তার মেয়ে নাসরিন সুলতানার বাড়ি সংলগ্ন পুকুর পাড় থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ খবির মোল্লার বাড়ি লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের হাট নওপাড়া গ্রামে। তিনি পেশায় একজন মৎস্যজীবী। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, স্বাস্থ্য মাঝারি, মুখমণ্ডল গোলাকার এবং মাথার চুল কাঁচা-পাকা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল টি- শার্ট ও নীল-সাদা চেক লুঙ্গি।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পরপরই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর ব্যাবহৃত মোবাইল নাম্বার ও বন্ধ রয়েছে।এ বিষয়ে লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭২) করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST