বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ -২ আসনের সংসদ সদস্য এ্যাড.আব্দুস সালাম আজাদ বলেছেন দেশকে উন্নয়নে শিখরে পৌঁছে দিতে বদ্ধপরিকর বর্তমান সরকার। তবে বরাদ্ধকৃত অর্থ যাতে কোন রকম। অপচয় ও লোপাট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে তিনি জানান। শুক্রবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের দক্ষিন চারিগাও গ্রামে বাইতুন নূর জামে মসজিদ ও তালুকদার ইসলামিক কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৬১ শতাংশ যায়গার উপর এই মসজিদ ভবন ও কমল্পেক্স নির্মাণ করা হবে। এসময় তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও ওমর ফারুক অবাকের- সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লৌহজং উপজেলার নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST